নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল সমাবেশ, র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাদেশীদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল সমাবেশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। পার্কচেস্টার স্টারলিং বাংলাবাজার এভিনিউ এলাকায় গত শুক্রবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও বাংলাবাজার ব্যবসায়ী এসাসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এডভোকেট মো. এন মজুমদারের পরিচালনায় সমাবেশে মূলধারাসহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বর্ণবৈষম্য হামলাসহ সকল ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান হয়।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, স্টারলিং বাংলাবাজার এভিনিউ এলাকায় হামলার শিকার হওয়া সোহেল চৌধুরী প্রমুখ।
পরে একটি বিশাল র্যালি স্টারলিং বাংলাবাজার এভিনিউ এলাকা প্রদক্ষিণ করে। র্যালি থেকে সন্ত্রাসী বর্ণবাদী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। র্যালিতে বর্ণবৈষম্য হামলা বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়।
দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ র্যালিতে। অন্যদের মধ্যে ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, বিসিএ’র সিনিয়ার সহ সভাপতি পুলিশ ডিটেকটিভ মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, অয়েল কেয়ারের আনোয়ার হেসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, কবি জালাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট কেরামত আলী, মির্জা মামুন, হারুন আলী সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী।
উল্লেখ্য, গত ২০ জুন সোমবার রাত প্রায় দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার স্টারলিং বাংলাবাজার এভিনিউর স্টারলিং ফার্মেসীর সামনে সোহেল চৌধুরী (৪০) কে দুইজন কৃষ্ণাঙ্গ যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে তার আইফোনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসে। এসময় পার্কচেষ্টার জামে মসজিদের সভাপতি ও ফ্রেন্ডস গ্রোসারীর স্বত্তাধিকারী সৈয়দ আল ওয়াহেদ নাজিম পুলিশে কল করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। সোহেল চৌধুরীর বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের তেলিয়াপাড়া এলাকায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে পার্কচেস্টারের ম্যাগ্রো এভিনিউ এলাকায় বসবাস করেন। সোহেল চৌধুরী পেশায় একজন ব্ল্যাক কার চালক।
এ ঘটনাকে নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। পর পর কযেকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, এর কয়েকদিন আগে ১৬ জুন বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় অপর বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক একই কায়দায় হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, পুলিশ জানিয়েছে, সোহেল চৌধুরী ও আতিক আশরাফের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ব্রঙ্কসসহ নিউইয়র্কে হেইট ক্রাইম আতঙ্ক বেড়েই চলছে। বিশেষ করে রমজান মাসে এ আতঙ্ক আরো বেড়ে গেছে। ইতোমধ্যে বেশ কটি হামলার ঘটনা উল্লেখ করে কয়েকজন মুসল্লী জানান, তারা এখন ধর্মীয় পোষাক পড়তে রীতিমত ভয় পান। সাম্প্রতিক সময়ে ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুয়াজ্জিন মজিবুর রহমান আক্রান্ত হন। এরপর বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান এবং অন্য একজন ক্যাব চালক ব্রঙ্কসে প্রহৃত হন। এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট রমজান উপলক্ষে বিশেষ টহল বাড়িয়েছে মসজিদ সংলগ্ন এলাকায়। কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরামর্শ দেয়া হয়েছে।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation