বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির ইফতার মাহফিল
নিউইয়র্ক : ব্রঙ্কসের নানশাক রেষ্টুরেন্টে গত রোববার অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান ডেমোক্র্যাটিক সোসাইটির (বিএডিএস)-এর ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের শুরুতে কুরআন তেলওয়াত করেন আরাফাত চৌধুরী। উপস্থিত ছিলেন প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংগঠনের সহ সভাপতি ফয়ছাল আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্জুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মিয়া, কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ সভাপতি আলহাজ খবির উদ্দিন ভূইয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন, ষ্টার্লিং ফার্মেসীর মোহাম্মদ আলী, মসজিদ ব্যবস্থাপনার প্রেসিডেন্ট এ মাওলা, জালাউদ্দিন রুমী, ট্রানজিট সুপারভিশনের মনসুর আহমদ, টি ডব্লু ইউ সদস্য সায়েম মোস্তাকিম, আব্দুর রব দাদা মিয়া, এ জায়েদ, মিসেস কবির ও আ: মোসাব্বির। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সদস্য নাসিমা আহমদ, সৈয়দা মাহমুদা কবির, মিসেস ববির, আবুল হোসেন, মিসেস হোসেন প্রমুখ।
মাওলানা রশিদ জামিল আলোচনার পর দোয়া পরিচালনা করেন । অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক রুছোব চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজহার হোসেন চৌধুরী, মো: গিয়াস উদ্দীন, শেখ বাতেন ও মশকুরুল হক। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয়। সার্বিক সহযোগিতায় ছিল স্টারলিং ফার্মেসী ও মোহাম্মদ আলী। খবর বিজ্ঞপ্তির।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া