নিউইয়র্কে জেবিবিএ’র ইফতারে ব্যবসায়িদের মিলনমেলা
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) আয়োজিত ইফতার মাহফিল যেন ব্যবসায়ীদের মিলন মেলায় পরিনত হয়েছে। জেবিবিএ’র সদস্য, জ্যাকসন হাইটস এর বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ ইফতার মাহফিলে অংশ নেন। নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জেবিবিএ’র এ ইফতার ও দোয়া মাহফিল গত ২১ জুন মঙ্গলবার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে স্থানীয় মসজিদের ইমাম রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পালকি সেন্টারে অতিথিদের স্থান সংকুলান না হওয়ায় পরে পাশের চাইনীজে বসানোর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে জেবিবিএ’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সহ সভাপতি মোল্লা, এম এ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ রাজভিন সোলায়মান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ হাসান জিলানি, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, অফিস সেক্রেটারি মাহমুদ হোসেন বাদশা, কার্যকরী সদস্য ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুজ্জামান বাচ্চু, শেখ এম হোসাইন, এস এম এ হাসান, আব্দুল আলিম ও লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়িদের মধ্যে সাঈদ রহমান মান্নান, মাহবুব চৌধুরী, কাজী মন্টু, পারভেজ কাজী, এম এম রহমান, মহসীন মিয়া, আবুল ফজল দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো এবং সাধারণ সম্পাদক তারেক হাসান খান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তারা নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ী এবং কমিউনিটির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি জাকারিয়া মাসুদ জিকো তার বক্তৃতায় অল্প সময়ের নোটিশে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা জীবনে যে পাপ করেছি তা মাফ পেতে রোজার মাসে আল্লাহর দরবারে দোয়া কামনা করতে হবে।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation