জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা
নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশে এক চরম বিভ্রান্তির সময় শহীদজননী জাহানারা ইমাম দিশারির ভূমিকা পালন করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় যে জাগরণ সৃষ্টি করে গেছেন, তা ধরে রাখতে হবে। তাঁর চেতনাকে জাগ্রত রেখে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্রের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরীর জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাহিম রেজা নূর। সঞ্চালনা করেন স্বীকৃতি বড়ুয়া। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার মধ্য দিয়ে জাতি সময়ের সীমানা পেরিয়ে শহীদজননীকে স্মরণে রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন্নবী বলেন, হতাশ হয়ে পড়া জাতিকে আলোর দিশা দিয়ে গেছেন শহীদজননী। তাঁর শুরু করা লড়াই শেষ হয়ে যায়নি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাহানারা ইমাম তাঁর সংকল্পে অবিচল ছিলেন। বীর প্রজন্মের কাছে শহীদজননীর মাতৃমূর্তি নতুন করে লড়াইয়ের প্রেরণা জোগায়।যুক্তরাষ্ট্রে জাহানারা ইমামের শেষ দিনগুলো নিয়ে লেখা গ্রন্থের লেখক নুরুন্নবী আরও বলেন, গ্রন্থটি অচিরেই অনলাইনে পাওয়া যাবে। এতে তাঁর জীবনের শেষ সংগ্রাম এবং সংকল্পের লড়াই আরও বেশি করে জানার সুযোগ মিলবে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া