সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : যথাযোগ্য ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে ২১ জুন মঙ্গলবার এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্টে সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ এবং মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবব্রত ঘোষ। মাহফিলের আহবায়ক ছিলেন মেজবাহুল ইসলাম।
মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রেজোয়ান খান মুন্না, ডাঃ হাসান, ডাঃ আব্দুর রহমান, ডাঃ আবুল হোসেন, মোঃ রফিকুজ্জামান, মোঃ আমিনুল হক। অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্টুয়ার্ট এন্ড বেবিস জামান ভাই, খুলনা সমিতির প্রেসিডেন্ট আব্দুস সালাম, শাপলা সমিতির প্রেসিডেন্ট আব্দুল মাজেদ। আরো উপস্তিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ আজছানুল ইসলাম শিমুল, জাহাঙ্গির হোসেন, মাহবুবুর রহমান বিপ্লব, মেজবাহুল ইসলাম, রফিকুল ইসলাম, মধুসুদন বিশ্বাস, শফিকুল ইসলাম ময়না, আব্দুল হালিম, ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম অন্তু, জয়দেব গাইন, সহিদুজ্জামান শুভ্র, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সামী সহ সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক এর সদস্যবৃন্দ এবং প্রবাসের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি আব্দুল হামিদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী ১৭ জুলাই রবিবার লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজনে সকলকে আমন্ত্রণ জানান।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া