জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্ট এর মিলনায়তনে গত ২৫শে জুন শনিবার পবিত্র রমজান উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড় ভূইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, মাহাবুব রহমান চৌধুরী, ইসমাইল খান আনসারী, কেন্দ্রীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুজন, জাপার সহ সভাপতি এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাপার সহ সভাপতি নজরুল ইসলাম বেপারী, সাবেক ছাত্রনেতা আব্দুর নুর, নিউইয়র্ক সিটি মহিলা সম্পাদিকা শাহানাজ বেগম, নিউইয়র্ক সিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন, ঢাকা সোসাইটি নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ সদস্য হামিদ হোসেন, নুর জামান, আব্দুল মান্না, বিশিষ্ট ব্যবসায়ী সানি মোল্লা, হিউম্যান রাইট্স এর সভাপতি শাহ শহীদুল হক সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী হাসান হাবিব। পবিত্র রমজান মাসের ফজিলত ও করণীয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত ইসলামী চিন্তাবিদ প্রফেসর মৌলানা নজরুল হক, ইফতার পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ, সকল মুসলিম ও বাংলাদেশের সকল মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation