নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টারে মেকগ্র ফার্মেসীর আয়োজনে বিশাল ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম বৃহত্তম ফার্মেসী পার্কচেস্টারের মেকগ্র ফার্মেসীর উদ্যোগে গত সোমবার ইফতার ও দোয়া মাহফিল। গত সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে এ বিশাল ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টারলিং বাংলাবাজার এলাকায় মেকগ্র এভিনিউতে অবস্থিত মেকগ্র ফার্মেসীর সত্ত্বাধিকারী তরুন ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী’র আমন্ত্রণে এ ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সহ বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান মেকগ্র ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী।
অনুষ্ঠানে ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রোজাদারদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি। তিনি বলেন, রোজার তাৎপর্য ও গুরুত্ব বর্ণনাতীত। রোজাদারদের ইফতার করানো একটি মহান পূণ্যের কাজ। সকলে একসাথে বসে ইফতার করার আনন্দটাই আলাদা। আমরা এধরনের মহতি আয়োজন করতে পেরে নিজেদের সুভাগ্যবান মনে করছি। অনুষ্ঠানে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী জানান, আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হয়েছে মেকগ্র ফার্মেসীর। সত্যিকারের পেশাদারিত্ব এবং আন্তরিক সেবাই আমাদের লক্ষ্য। আমরা শুধু ব্যবসা নয়, প্রকৃত অর্থে কাষ্টমার তথা কমিউনিটির সেবায় বিশ্বাস করি। মানব সেবার মাধ্যমেই পাওয়া যায় আত্মিক প্রশান্তি। তিনি বলেন. এখানে রয়েছে আমাদের বিশাল কমিউনিটি। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও পণ্য সরবরাহ সেবা দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। ফার্মাসিস্ট ফুরকান চৌধুরী বলেন, আমরা গভীর মনোযোগ সহকারে ক্রেতাদের কথা শুনি এবং তাদের প্রয়োজনীয় চাহিদা তাৎক্ষনিক পূরণে আপ্রান চেষ্টা করি। এজন্য আমাদের রয়েছে একদল তরুন উদ্যমী, প্রশিক্ষিত এবং কর্মঠ কর্মী বাহিনী।
ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী জানান, তাদের এ ফার্মেসীতে সব ধরণের ওষুধ ছাড়াও রয়েছে রকমারি সব আইটেম। নিত্য চাহিদার অনেক কিছুই রয়েছে এ প্রতিষ্ঠানে। স্বল্প সময়ে ওষুধ রেডি করে দেয়ার প্রতিশ্রুতি রয়েছে মেকগ্র ফার্মেসীর। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য সব ধরনের কেনাকাটায় রয়েছে ১০% ছাড়। বাসা থেকে ওষুধ স্লিপ পিকআপ এবং ওষুধ ড্রপআপ করার বিশেষ সুযোগ দিচ্ছে ফার্মেসী কর্তৃপক্ষ। এছাড়া বিনামূল্যে নোটারি, গ্যাস বিল, ফোন বিল, বিদ্যুৎ বিল, পানি ও মোবাইল বিল দেয়া যায় এখান থেকে। ব্লাড প্রেশার টেস্টেও কোন ফি নেয়া হয় না। সুলভমূল্যে পাসপোর্টের ছবি তোলার ব্যবস্থাসহ রয়েছে .০৫ সেন্টসে ফটো কপি করার সুযোগ।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার