Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 28, 2016 | 10:50 PM

নিউইয়র্ক: বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ইফতার ও দোয়া মাহফিল গত ২৬ জুন রবিবার অনুষ্ঠিত হয় ব্রুকলীনের রাধুঁনী রেষ্টুরেন্ট। মাহফিলে ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা ও বৃহত্তর কুমিল্লাবাসীসহ বিশ্বকল্যাণ কামনা করে দোয়া করেন ছারছিনা দরবারের পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক-মিয়া মোহাম্মদ দুলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলী আক্কাস, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাজী শাহ আলম ভূইঁয়া, বিশিষ্ট চিকিৎক ডা: এনামুল হক, বিশিষ্ট শিল্পীপতি বশিরুল আলম মিয়াজী, বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, রূপসী চাঁদপুর সমিতির সিনিয়ির সহ সভাপতি মামুন মিয়াজী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাছুম,শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবু জাফর ইকরাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বৃহত্তর লাকসাম সোসাইটির সভাপতি হোসেন আহমেদ, কমিউনিটি নেতা মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান, মঞ্জুরুল আলম হারুন, মোস্তাক আহমেদ, কে ভূইঁয়া, দলীলুর রহমান, সামসুদ্দিন আহমেদ শামীম, আব্দুল খালেক, এএসএম রহমত উল্লাহ ভূইঁয়া, বাসেত রহমান, মো: মোহাম্মদ, হান্নান, পারভেজ, মোহাম্মদ অলি, মোহাম্মদ আলম, প্রমুখ। মাহফিলে সমিতির সহসভাপতি ইয়ার আহমেদ পাটোয়ারীর মায়ের মাগফেরাত এবং হাজী শাহ আলমের সুস্থতা কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আমানত হোসেন আমান।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক হাতেম আলী মারোয়ান, প্রধান সমন্বয়কারী হাজী নূরুল ইসলাম, সদস্য সচিব আবুল খায়ের আকন্দ। সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহসভাপতি হাজী খবির উদ্দিন ভূইঁয়া, সহ সভাপতি- মোহাম্মদ আলী, ইয়ার আহমেদ পাটোয়ারী, কোষাধ্যক্ষ- জাহাঙ্গীর এ সরকার, সাংগঠনিক সম্পাদক- আমানত হোসেন আমান, প্রচার সম্পাদক- জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ইকবাল খান, কার্যকরী সদস্য- হাজী পেয়ার আহমেদ, ইসমাঈল মিয়া, ইউনুস সরকার, আবদুস সালাম, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ এ জামান (মাসুম), বদিউল এ ভূইয়া, মোহাম্মদ এস রহমান বকুল, নাজমুল মামুন। সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ছবি :এনওয়াই বাংলা ডট কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ