Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইর্য়কে যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মী সভায় জঙ্গী দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: June 28, 2016 | 11:16 PM

নিউইয়র্ক: প্রত্যেক ধর্মেই জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে কথা বলে। তাই জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড যারা সংগঠিত করে তাদের কোন ধর্ম থাকতে পারে না। বরং তারা ধর্মকে অপব্যবহার করে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তাই দেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গীদের বিরুদ্ধে সব ধর্মের, সব মতের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য তৃর্ণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আপনার পাশের থানা বা পুলিশ ক্যাম্পে খরব দিন। সন্ত্রাসী আর সন্ত্রাসের প্রশ্রয় দাতা উভয়ে অপরাধী। গত ২৬ জুন নিউইর্য়কে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার কর্মী সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার পানশি পার্টি হলে। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। পরিচালনা করেন যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ।

মঞ্চে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যকার জামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, মুুক্তিযোদ্ধা সরাফ সরকার, মুক্তিযোদ্ধা আনসারী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, সদস্য সাইকুল ইসলাম, বাউরিয়া কলেজের সাবেক ভিপি হালিম সরকার, কুইন্স বরো আওয়ামী নেতা একেএম সফিকুল ইসলাম, ম্যানহাটন বরো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম।

বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, সাইফুল্লাহ ভূঁইয়া, স্বপন কর্মকার, ইসমাইল হোসেন স্বপন, সোয়াদ এনাম, আমিনুল হোসেন, তানজীর আলম টিজে, রিয়াজুল কাদির লস্কর মিঠু, শাহ রহিম শ্যামন, কামরুন্নেছা রুনা।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। রূপকল্প-২০৪১ সালে এই দেশ একটি অর্থনৈতিক স্বাবলম্বী দেশে পরিণত হবে। এই লক্ষেই দেশ এখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। অথনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে তখন বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। সভাপতি এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, স্বাধীনতার পর ছাত্রলীগ করে আসা নেতাদের জন্য একটি সংগঠন যুব সংগঠন গড়া প্রয়োজনীয় হয়ে পড়েছিল। তখন শেখ ফজলুল হক মণি নিয়ে যুব সংগঠন করা হয়। সেই যুবলীগ আজকে গৌরবের সাথে দেশ গড়ার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্তাভাজন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে এবং দিক নিদের্শনায় যুক্তরাষ্ট্র যুবলীগের পথচলা। আমরা কেন্দ্রের নিদের্শ অনুযায়ী সংগঠন পরিচালনা করছি। সুতারাং এখানে যুক্তরাষ্ট্র যুব লীগের কর্মীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ইতিমধ্যে অনেকে ভূল বুঝে যুবলীগের মূল দলের বাহিরে ছিল। তারা আবারও ফিরে আসছে। এটা সত্যিই পার্টির প্রতি আনুগত্যশীলতা প্রমাণ। তিনি বলেন, যুবলীগ বিশাল বড় সংগঠন। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছুতি হতে পারি না। যুবলীগের গৌরবময় অতীত আছে। সেই অতীত স্মরণে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কর্মী সভায় উপস্থিত ছিলেন, নিউইয়র্ক সিটি আহবায়ক খন্দকার জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সুমন আলী, মো: রুবেল হোসেন, মিলন সরদার লোটাস, মো: জাকির হোসেন, তাওহিদুর রহমান, ম্যানহাটন বুরো যুবলীগের আহবায়ক শামসুল আলম খান, সদস্য সাঈদ মনির আক্তার মুরাদ, নিশি চৌধুরী জাফর, ইকবাল হোসেন, মুক্তার হোসেন, আব্দুল কাদের মিয়া। ওজনপার্ক যুবলীগ নেতা রফিক মাওলা, মনিরুল খান, খায়রুল ইসলাম খোকন, হারুনুর রশিদ রানা, রিয়াজুল আলম। ব্রঙ্কস যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান আলী টিপু, আক্কাস মিয়া আহাদ, যুবনেতা মো: বজলুর রশিদ চৌধুরী শিপন, মোহাম্মদ শামীম, মো: আবু ফজল, হুমায়ন কবির সোহেল, নিউজার্সী ষ্ট্রেট যুবলীগের আহবায়ক নূরুজ্জামান সোহেল যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, যুবনেতা শাহ এমরান, হান্নান সাজ, সানিয়ার চৌধুরী সহ আরো অনেকে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইফতারে পূর্বে রমজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাগফেরাত ও  সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যার আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ বাংলাদেশ তথা বিশ্বশান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা ফয়সাল। কর্মী সমাবেশে নিউজার্সী যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক নূরুজ্জামান সোহেল যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ