নিউইয়র্কে পার্কচেস্টার হোম এলএলসি’র ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে পার্কচেস্টার হোম এলএলসি’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত বুধবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পার্কচেস্টার হোম এলএলসি এবং বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এডভোকেট মো. এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারাহ সাইয়েদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, ব্যান্ডস-এর সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল তিতুমির, নাসির, রাশেদ মজুমদার, আম্বিয়া বেগম অন্তরা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
প্রধান অতিথি ড. সারা সাইয়েদ তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে নিউইয়র্ক সিটির উন্নয়নে মুসলমানদের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করেন।
শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার