আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি
নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক ইফতার পার্টি হয়েছে। গত ২৯ আগষ্ট সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খাবারবাড়ি চাইনিজ রেষ্টুরেন্টে। এই ইফতার পার্টিতে ২৮ আগষ্ট অনুষ্ঠিতব্য রিভারক্রুজ জমজমাট করার প্রতিশ্রুতি দেন ক্লাব কর্মকর্তারা। রিভারক্রুজের আগে সদস্যদের সদস্য পদ নবায়নের আহবান জানানো হয়। ক্লাব কর্মকর্তারা জানান-চতুর্থবারের মত এই রিভারক্রুজ অর্থাৎ বিলাসবহুল নৌ-যানে আনন্দ ভ্রমণ বর্ণিল ও বর্ণাঢ্য করার প্রস্তুতি নেয়া হয়েছে। প্রিন্সেস স্কাইলাইন জাহাজটি ২৮ আগষ্ট সকাল ১১টায় ফ্লাশিংয়ের ফ্রেসমেডো নৌ-ঘাট থেকে ছেড়ে যাবে এবং তা ম্যানহাটান প্রদক্ষিণ করবে। ইষ্ট রিভার ও হাডসন রিভারে জাহাজটি বেলা ৪টা পর্যন্ত চক্কর দেবে। জাহাজের আরোহীরা নদী পদে ম্যানহাটান, স্টাচু অফ লিবার্টিসহ বিভিন্ন নয়নভিরাম স্থাপনা অবলোকন করতে পারবেন। নৌ-ভ্রমণে বিষয় ভিত্তিক আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও সরব আড্ডাও হবে বলে ইফতার পার্টিতে ক্লাব কর্মকর্তারা সদস্যদের অবহিত করেন। এই ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা টিভি’র যুক্তরাষ্ট্র কার্যালয়ের বার্তা সম্পাদক দর্পণ কবীর। ইফতার পার্টিতে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক এবং বাংলায় পবিত্র কোরআন থেকে সুরা পাঠ করেন প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক, দৈনিক ইত্তেফাক-সাপ্তাহিক বাঙালী’র যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভি’র পরিচালক রিজু মোহাম্মদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রবাস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালী-উল-আলম, আরটিভি’র সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল, ফোকাস বাংলা’র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক ঠিকানা’র নির্বাাহী সম্পাদক জাভেদ খসরু, সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি, চ্যানেল আই টিভি’র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, এটিএন বাংলা’র সাংবাদিক কানু দত্ত, বাংলাভিশন টিভি’র নিউইয়র্ক প্রতিনিধি অভি আজিম, টিভিএন-২৪ এর সিএনই শামীম আল মামুন, সাংবাদিক আবিদুর রহমান, স্টেলার প্রিন্টিং এন্ড প্রেসের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। প্রবাস নিউজ ডটকম
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার