রাজবাড়ী ডিস্ট্রিট এসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্ক : রাজবাড়ী ডিস্ট্রিট এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর উদ্যোগে বিপুল সংখ্যক প্রবাসী রাজবাড়ীবাসীর অংশগ্রহণে গত ১৮ জুন শনিবার নান্দুস পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ভাব-গাম্ভীর্যের মাধ্যমে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এম. আইয়ুব হোসেন। প্রথমে সংগঠনের কনিষ্ঠ সদস্য রিদওয়ানুল ইসলাম পবিত্র কোরআন শরীফ তেলোয়াত করেন। অনুষ্ঠান সঞ্চালনে দ্বায়িদ্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। রমজানের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন মুফতি মওলানা ইসমাইল হোসেন। ইফতারের পূর্বে রাজবাড়ী জেলাবাসীদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কমনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মওলানা ইসমাইল হোসেন।
ইফতার ও নামাজের পর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন-ডাঃ এম. আইয়ুব হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোস্তফা, মোঃ আক্তারুজ্জামান, কবির চৌধুরী জসি, কাজী জিয়া হায়দার আলীম, মাসুম রেজা, ফারুক আকিদ, মোঃ হাসান ও মোস্তফিজুর রহমান সান্টু। অতঃপর সুস্বাদু নৈশ ভোজ পরিবেশন করা হয়। পরিশেষে, সভাপতি উপস্থিত সমস্ত রাজবাড়ীবাসীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী ৬ই আগষ্ট শনিবার জর্জ আইল্যান্ড পার্কে পিকনিক ২০১ তে স্বপরিবারে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার