যৌথবাহিনীর কমান্ডো অভিযান: গুলশান’র হলি আর্টিসান ক্যাফেতে জিম্মি সঙ্কটের অবসান, নিহত ৫
যৌথবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান ক্যাফেতে ১২ ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভেতরে পাঁচজন মারা গেছে, ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ৭টায় অভিযান শুরুর ৪৫ মিনিটের মাথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। তবে এর পৌনে এক ঘণ্টা পর ওই রেস্তোরাঁর ভেতর থেকে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। সকাল পৌনে নয়টার দিকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘণ্টা খানেকের এই অভিযানে ব্যাপক গোলাগুলি চলে। প্যারা কমান্ডোদের সঙ্গে সেনাবাহিনীর সাঁজোয়া যান অংশ নেয় অভিযানে। আধা ঘণ্টায় সহ¯্রাধিক রাউন্ড গুলির পাশাপাশি শ’ খানেক বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় দূর থেকেও। পরে সেনা সাঁজোয়া যান হলি বেকারির দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। ওই কম্পাউন্ডের বাইরের দিকে থাকা পিজা কর্নার এ সময় গুঁড়িয়ে যায়।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’