Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহত তারুশি জৈন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: July 2, 2016 | 2:56 PM

ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ভারতীয় যুবতী তারুশি জৈন। শুক্রবার আর্টিজান রেস্তোরাঁয় যে ২০ বিদেশিকে হত্যা করা হয়েছে তার মধ্যে তারুশি অন্যতম। তিনি বার্কলিতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্রী। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বেদনা প্রকাশ করেছেন। তিনি টুইট করেছেন, ঢাকায় সন্ত্রাসীদের হাতে জিম্মি ভারতীয় যুবতী তারুশিকে হত্যা করা হয়েছে। গভীর বেদনার সঙ্গে আমি এই তথ্য শেয়ার করছি। আমি এ বিষয়ে তার পিতা সঞ্জীব জৈনের সঙ্গে কথা বলেছি। তাকে গভীর সমবেদনা জানিয়েছি। এ খবর দিয়েছে ম্যানোরামা অনলাইন। এতে বলা হয়, ঢাকায় কূটনৈতিক এলাকায় একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে ২০ জন বিদেশিকে। কমান্ডো অভিযানে ছয় হামলাকারী নিহত হয়েছে। জীবিত আটক করা হয়েছে একজনকে। এর মধ্য দিয়ে বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী হামলার অবসান হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল আশফাক চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানের আগেই জঙ্গিরা ২০ জিম্মিকে হত্যা করেছে। বেশির ভাগকেই হত্যা করা হয়েছে গলা কেটে। অপারেশন শেষে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নেয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে। এর মধ্য দিয়ে মৃতদেহ শনাক্ত করা হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV