নিউইয়র্কে সমাবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া : ‘খালেদার মদদেই গুলশানে জঙ্গি হামলা’
এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘বেগম খালেদা জিয়ার মদদেই গুলশানে বিদেশী রেস্তোরায় সন্ত্রাসী হামলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সন্ত্রাসীরা বেগম জিয়ার বাসা থেকেই হামলার সকল পরিকল্পনা করেছে এবং সেখান থেকেই নির্দেশ দেয়া হয়েছে। কারণ, ঐ রেস্তোরাটি খালেদা জিয়ার বাসার সন্নিকটে’-এমন অভিযোগ করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী। চৌধুরী উল্লেখ করেন, ‘অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা এবং আরেক বিএনপি সমর্থক সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকার উৎখাতে সামরিক অভ্যুত্থানের জন্যে সেনাবাহিনীকে উস্কানীমূলক বক্তব্য রেখেছেন। তারই ধারাবাহিক হিসেবেই গুলশানের রেস্তোরায় হামলা চালিয়ে বিদেশীদের জিম্মি এবং হত্যার ঘটনা ঘটলো।’ চৌধুরী প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘সন্ত্রাসের রাণী খালেদা জিয়াকে আর সময় দেয়া সমীচিন হবে না। তার জায়গা কারাগারের অন্ধ প্রকোস্ট।’
১ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’র আলোচনা সভায় বক্তৃতাকালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আওয়ামী লীগের ভেতরে জামাত-শিবিরের লোকজন যেভাবে ঢুকে পড়তে পারে, সেভাবে আওয়ামী লীগের একজনও জামাত-শিবিরের মধ্যে ঢুকতে পারেন না। এজন্যে জামাত-শিবিরের ষড়যন্ত্রের আভাষ পূর্বাহ্নে পাওয়া সম্ভব হয় না।’ ব্যক্তিস্বার্থে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর দলীয় স্বার্থ জলাঞ্জলী প্রদানের ঘটনায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ব্যারিস্টার সুমন বলেন, ‘সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ।’ ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘আগে বিরোধী দলে থাকাবস্থায় নেতা-কর্মীদের সংগঠনের জন্যে সময় দিলেই যথেষ্ঠ হয়েছে। কিন্তু ভবিষ্যতে বিরোধী দলে থাকতে হলে জীবন দিতেও হবে। কারণ, জামাত-শিবির বিন্দুমাত্র দ্বিধা করবে না আওয়ামী লীগের নেতা-কর্মীদের জবাই করতে।’
গুলশানে সন্ত্রাসী হামলায় জামাত-শিবিরই জড়িত-এমন ইঙ্গিত দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে ওরা অসহায় মানুষ হত্যা করছে নির্বিচারে। এটা কেমন ধর্ম।’সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। তিনি বলেন, ‘একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত মীর কাশেমের অর্থে এই নিউইয়র্কে এখনও বাংলাদেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ কাজে নিউইয়র্কের দুয়েকটি মিডিয়াও জড়িত। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
অতিসম্প্রতি ইসরাইলি ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা এন মেন্দি সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের কল্প-কাহিনী তৈরী ও প্রচারকারী নিউইয়র্কের একটি মিডিয়ার বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ রচনার আহবান জানিয়ে জাকারিয়া চৌধুরী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতিরজনককে নৃশংসভাবে হত্যার পর যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখোনই বিএনপি-জামাত ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছে। এখন বাংলাদেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার বিচক্ষনতাপূর্ণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে বিদেশীদের ওপর জঙ্গি হামলা চালানো হচ্ছে খালেদা জিয়ার মদদে।’
সংক্ষিপ্ত এ আলোচনায় আরো অংশ নেন কামাল হোসেন মিঠু।সভাপতির সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার পথে বাংলাদেশ ধাবিত হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় প্রবাসীরাও আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’পবিত্র লায়লাতুল কদর রাতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ প্রথমে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে। সর্বস্তরের প্রবাসী এতে অংশ নেন। সকলের মধ্যেই প্রচন্ড ক্ষোভ ছিল গুলশান রেস্তোয়ায় বন্দুক হামলার ঘটনায়।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার