যুক্তরাষ্ট্র থেকে দেশে ঈদ করতে গিয়ে লাশ হলেন অবিন্তা
যুক্তরাষ্ট্র থেকে দেশে ঈদ করতে গিয়ে লাশ হলেন। অবিন্তা গুলশান হামলায় এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদের মেয়ে অবিন্তা কবীর মারা গেছেন। রুবা আহমেদের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন এলিগেন্স গ্রুপের এজিএম লিয়াকত হোসেন। গত ২৭ জুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ঈদ করতে আসেন অবিন্তা। অবিন্তা কবীরের মা রুবা আহমেদ সকাল থেকেই রেস্টুরেন্টের আশেপাশে অপেক্ষা করছেন। কালো বোরখা আর মাথায় কালো ওড়না দিয়ে মিডিয়া এড়িয়ে কেবলই বলতে থাকেন, এমনতো হওয়ার কথা ছিল না। এ সময় তিনি কারোর সঙ্গে কথা বলতে প্রস্তুত ছিলেন না।
এক ফাঁকে দুপুরের দিকে তার কর্মচারীরা ম্যাডামকে একটু বসার সুযোগ করে দিয়ে রাস্তার পাশে একটা চেয়ার এগিয়ে দিলে প্রথম কথা হয় তার সঙ্গে । এতক্ষণ তিনি দেয়ালের দিকে মুখ করে ছিলেন। দেয়ালের দিক থেকে মুখ ফিরিয়ে তিনি বলেন, আমি বসবো না, তোমরা এসব করো না। আমি বসবোই না। এসময় তার পাশে থাকা ফিট এলিগেন্সের কর্মকর্তারা বলেন, জানেন মেয়েটা আমেরিকা থেকে এসেছে মাত্র ২৭ তারিখ। মায়ের সঙ্গে শেষ কখন কথা হলো জানতে চাইলে কর্মকর্তারা বলেন, সন্ধ্যার পর পর। এখানে যে এসেছিল তা ফোনে মাকে জানিয়েছিল। ততক্ষণে রুবা আহমেদ আরেকদফা থিতু হয়ে দাঁড়িয়েই বললেন, কাউকে কোনও অনুরোধ করবে না। তখনও দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সকাল থেকে স্বজন ও সহকর্মীদের সঙ্গে নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থেকে ক্লান্ত তবু মেয়ের লাশের খোঁজ না পাওয়া পর্যন্ত বসতে রাজি নন তিনি।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার