Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

ঢাকার সন্ত্রাসী হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: July 3, 2016 | 2:10 PM

ঢাকার সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক মহলের সঙ্গে একই সুরে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোববার পরিষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ওই বিবৃতিতে ‘সন্ত্রাসীদের পরিচালিত জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়’। যে হামলায় ২০ জনেরও বেশি বাংলাদেশি ও বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন। বিবৃতিতে আরো বলা হয় যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো সন্ত্রাসবাদ। আর এই হুমকি মোকাবিলার জন্য সব রাষ্ট্রকে এক হতে হবে। নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের নিন্দনীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী, সমর্থক, সংগঠক, অর্থায়নকারী ও মদতদাতাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর এর জন্য সব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সব ধরনের সহায়তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সন্ত্রাসী কার্যক্রম তা যে উদ্দেশ্য নিয়ে যেখানেই বা যাদের দ্বারাই সংগঠন হোক, তাকে পরিষদের পক্ষ থেকে ‘অপরাধমূলক ও অন্যায্য’ বলে অভিহিত করা হয়েছে। আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ‘ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা কোনো আদিবাসী গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত নয়’ বলেও জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদ বাংলাদেশের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করা হয়েছে বিবৃতিতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়াও জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদ প্রতিহত করতে ও এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার ওপরও জোর দিয়েছেন বান কি মুন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV