Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি : হতাহতদের প্রতি শ্রদ্ধা এবং সন্ত্রাসীদের মুলোৎপাটনে ঐক্য কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: July 3, 2016 | 3:10 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলাদেশের রাজধানী ঢাকায় ক’টনৈতিক পাড়া গুলশানে একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নিষ্ঠুর শিকারদের প্রতি শ্রদ্ধা এবং সন্ত্রাসীদের মুলোৎপাটনে বিবেকসম্পন্ন সকল মানুষের দুর্বার ঐক্য কামনা করা হলো নিউইয়র্কের মানববন্ধন থেকে। ২ জুলাই শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমবেত সকলে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে এই কমসূচিতে অংশ নেন। অসাম্প্রদায়িক চেতনার প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছিল না কোন বক্তৃতাবাজি। নিরবতা পালনের মধ্য দিয়ে এহেন সন্ত্রাসের প্রতি ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানানো হয়। এটিই যেন হয় বাংলাদেশে শেষ সন্ত্রাস-এমন সংকল্পে সকলকে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানানো হয় ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি থেকে। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী ও সুশীল সমাজের লোকজনকে ঐক্যবদ্ধ হবার অনুরোধ জানানো হয়। অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আহবায়ক রাশেদ আহমেদ, যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিক এবং সদস্য সচিব রেজাউল বারি, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শিতাংশু গুহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির স্বীকৃতি বড়–য়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, গণজাগরণমঞ্চের লুৎফুন্নাহার লতা ও মিনহাজ আহমেদ সাম্মু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV