Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে গুলশান হামলার শিকারদের স্মরণ নিউইয়র্ক প্রবাসীদের

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 6, 2016 | 5:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণ এবং দোয়া মুনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। স্থানীয় সময় ৫ জুলাই মঙ্গলবার রাতে ব্রঙ্কসের স্টারলিং এভিনিউ’র বাংলা বাজার এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী বর্বরোচিত এ হামলার প্রতিবাদ জানান। নিরব রেষ্টুরেন্টের সামনে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এ কর্মসুচিতে সন্ধ্যার পর পরই মোমবাতি ও প্লাকার্ড হাতে জড়ো হন প্রবাসীরা।e75cb026-cdf5-4f80-864f-9721ddd93bde
বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। এ সময় ন্যক্কারজনক ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক শেখ আল মামুন, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, বিসিএ’র সিনিয়ার সহ সভাপতি পুলিশ ডিটেকটিভ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মুরাদ, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, কবি নাসরিন চৌধুরী, কবি সোনিয়া কাদের, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট মুকিত চৌধুরী, সরোয়ার জাহান লাহিন প্রমুখ।
সমাবেশ থেকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ কর্মসূচিতে।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসের ধর্ম নয়। ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসের মাধ্যমে নিরিহ মানুষ হত্যা করা হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য কাজ। এটা মুসলমান ও ইসলামের বিরুদ্ধে সুগভীর ষঢ়যন্ত্র। এসব ষঢ়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী ও সুশীল সমাজের লোকজনদের ঐক্যবদ্ধ হবার অনুরোধ জানানো হয়। দেশবাঁচাও এ আন্দোলনে প্রবাসীদেরও বলিষ্ঠ ভ’মিকা রাখার আহ্বান জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV