Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: July 6, 2016 | 8:00 PM

মোশাররফ রুমী : বলিউডের অনেক অভিনয়শিল্পীই তারকা খ্যাতির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও বেশ উঁচু লেভেলের। বলা যায় লেখাপড়ার ক্ষেত্রেও দুর্দান্ত তারা। তেমনই কয়েকজন প্রথম সারির তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
বিজ্ঞান ও কলানৈপুণ্য অমিতাভ বচ্চনের
দুর্দান্ত অভিনয় নৈপুণ্যে নিজেকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে। দিল্লির কিররি মাল কলেজ থেকে বিজ্ঞান ও কলা বিভাগে দুই দুটি ডিগ্রি অর্জন করেছেন দাপুটে এ অভিনেতা।
শাবানা আজমির চার ডক্টরেট ডিগ্রি
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিরল সাফল্য দেখিয়েছেন শাবানা আজমি। তার ঝুলিতে রয়েছে চারটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। যুক্তরাজ্য, দিল্লি ও কলকাতার পর কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এ অভিনেত্রী। ২০১৩ সালের ১২ই জুন কানাডার সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয় থেকে তিনি সর্বশেষ ডিগ্রিটি পান। ১৯৭৩ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন শাবানা আজমি। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের লিডস, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কানাডার সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয় তাকে।
ঐশ্বর্যর মেধা ও স্থাপত্য
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন লেখাপড়ার ক্ষেত্রেও বিরল নজিরই দেখিয়েছিলেন। এইচএসসি বোর্ড পরীক্ষায় নব্বই শতাংশের বেশি নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রাণীবিদ্যার প্রতি খুব ঝোঁক থাকলেও ঐশ্বর্য ভর্তি হয়েছিলেন স্থাপত্যবিদ্যায়। মুম্বইয়ের রাহেজা কলেজ অব আর্টসে স্থাপত্যবিদ্যায় ক্লাস শুরু করেছিলেন তিনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সে বিশ্বসুন্দরী খেতাব পেয়ে যাওয়ার পর লেখাপড়ার পর্বটা আর শেষ করতে পারেননি বলিউডের অন্যতম প্রভাবশালী এ অভিনেত্রী।
কারিনার রয়েছে আইন আর হার্ভার্ডের মাইক্রো কম্পিউটার ডিপ্লোমা
বলিউডের এ সময়ের দাপুটে নায়িকা কারিনা কাপুর খান ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ সিরিয়াস ছিলেন। গণিত ছাড়া আর সব বিষয়েই ক্লাসে সর্বোচ্চ নম্বর পেতেন তিনি। স্কুলের গ-ি পেরোনোর পর দুই বছর বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন কারিনা। পরে এক বছর আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন মুম্বইয়ের সরকারি একটি কলেজে। এছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাইক্রো কম্পিউটারের ওপর একটি উচ্চতর কোর্স করেছেন পতৌদির নবাব ও অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান।
ক্রিমিনাল সাইকোলজিস্ট প্রীতি জিনতা
সিমলার সেন্ট বেদ’স কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রীতি জিনতা। পাশাপাশি ক্রিমিনাল সাইকোলজির ওপরও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার ঝুলিতে।
অর্থনীতিতে উচ্চতর শিক্ষা রয়েছে আমিশা প্যাটেলের
অভিনেত্রী আমিশা প্যাটেল মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড কনন স্কুলে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে উচ্চতর শিক্ষালাভ করেছেন।
স্নাতকোত্তর বিদ্যা বালান
ভারতের সেন্ট জেভিয়ার’স কলেজ থেকে সমাজবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বিদ্যা বালান। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিও লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দর্শকপ্রিয় এ নায়িকা।
সোনম কাপুর অর্থনীতিবিদ-রাষ্ট্রবিজ্ঞানী
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা নিয়েছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অনিল কাপুরের মেয়ে নায়িকা সোনম কাপুর। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে লেখাপড়া করার পাশাপাশি সিঙ্গাপুরে থিয়েটার অ্যান্ড আর্টস বিষয়েও দুই বছর উচ্চশিক্ষা নিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনে পলিটিক্যাল সায়েন্স ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন সোনম।
ফ্যাশন ডিজাইনার সোনাক্ষি সিনহা
বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘœ সিনহার মেয়ে ‘দাবাং’ তারকা সোনাক্ষি সিনহা উচ্চশিক্ষা নিয়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর। মুম্বইয়ের একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে লেখাপড়া করেছেন তিনি।
ভূগোল-বিশারদ সোহা আলী খান
বলিউড অভিনেত্রী সোহা আলী খান নয়াদিল্লির দ্য বৃটিশ স্কুল থেকে লেখাপড়া শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেলিওল কলেজে ভর্তি হন। সেখান থেকে ভূগোল বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। পরবর্তী সময়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এ তারকা অভিনেত্রী।
জন আব্রাহাম অর্থনীতিতে স্নাতক, ব্যবস্থাপনায় স্নাতকোত্তর
মুম্বইর স্কটিশ চার্চ স্কুলে লেখাপড়া শেষ করে জন আব্রাহাম ভর্তি হন জয় হিন্দ কলেজে। সেখান থেকে তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV