Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের গুলশান ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কের ব্রঙ্কসে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: July 10, 2016 | 2:41 AM

https://youtu.be/ACUuL8yoMgA, https://www.youtube.com/watch?v=ACUuL8yoMgA&feature=youtu.be

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। বাংলাদেশে ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৯ জুলাই শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং এভিনিউ’র বাংলাবাজার এলাকায় বাংলাদেশী কমিউনিটি অব বঙ্কস আয়োজন করে এই মানববন্ধন কর্মসূচির। নিরব রেষ্টুরেন্টের সামনে অনুষ্ঠিত কর্মসুচিতে প্লাকার্ড হাতে জড়ো হন দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী। তারা বর্বরোচিত এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধন থেকে ’জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই’ সহ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।
এই সময় গুলশান ও শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে তদের আত্মার শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
মানববন্ধন কর্মসুচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, ব্যান্ডস’র সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি আব্দুস শহিদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামিম মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা সোলায়মান আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কবি জুলি রহমান, আবু কায়সার চিশতী, মো. খলিলুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেন, মছনুর রহমান, আবদুর রউফ, তরাফদার সৌরভ, নিঝুম খান সহ বাংলাদেশী কমুনিটি ও মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ইসলাম শান্তির ধর্ম আখ্যা দিয়ে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের এসব মানবতাবিরোধী কর্মকান্ড ইসলাম সমর্থন করে না। বাংলার মানুষ সমর্থন করে না। এই সন্ত্রাসী হামলাকারীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ইসলাম বিকৃত করছে। এটা মুসলমান ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র। তারা বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন এবিষয়েও সংশ্লিষ্টদের ভাবতে হবে, অন্যথায় এই ষড়যন্ত্র আরও বেড়ে যাবে। সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানান হয় মানববন্ধন কর্মসুচিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV