নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে পতাকা মিছিল ও জজ্ঞিবাদ বিরোধী সমাবেশ
নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ “ডাইভারসিটি প্লাজায়” ১০ জুলাই রবিবার বিকালে “গুলশানের হলি আর্টিসান ক্যাফেতে” সুলাকিয়া ঈদের জামাতে সন্ত্রাসী আক্রমনে হত্যা ও জিম্মি ঘটনার প্রতিবাদে পতাকা মিছিল ও জজ্ঞিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পতাকা সহ বিভিন্ন দাবী ও স্লোগান ব্যানার, প্লাকার্ড নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। “জিরো টলারেন্স অন টেরোরিজম ইন বাংলাদেশ”, জামাত-শিবির, জেএমবি, আল-আনসারসহ সকল জঙ্গী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষনা করে তাদেরকে বাংলাদেশ ছাড়া কর, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসীদের কোন ধর্ম, বর্ণ, জাত, রং ও জাতীয় পরিচয় নেই, বাংলাদেশে সন্ত্রাসীদের কোন স্থান নাই, ইসলামে নীরিহ মানুষকে হত্যা ও ঘৃনা করার সুযোগ নাই, সেকুলার বাংলাদেশে জঙ্গী-সন্ত্রাসীদের স্থান নাই, সন্ত্রাসবাদকে না বলুন এবং দেশবাসী ঐক্যবদ্ধ হউন, সারাবিশ্বের সকল সন্ত্রাসের ও হত্যাকান্ডের নিন্দায় আমরা ঐক্যবদ্ধ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি আক্তার হোসেন, সৈয়দ বশারত আলী, আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, আইন সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ার, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, গনসংযোগ সম্পাদক কাজী কয়েস, উপদেষ্টা ডা: মাজেদুল হাসান, প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী, তথ্য ও গবেষনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, আব্দুল হামিদ, খোরশেদ খন্দকার, ইলিয়ার রহমান, এম এ আলম বিপ্লব, স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমুল ও সহ-সভাপতি শেখ আতিক, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং মহিলা নেত্রী নুরুন্নাহার গিনি, যুবলীগের সাধারণ সম্পাদক ফরীদ আলম, প্রচার সম্পাদক গনেশ কির্তনীয়া, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, দূরুদ মিয়া রনেল, যুগ্ম সাধারণ সম্পাদক, নাফিকুর রহমান তুরান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, দপ্তর সম্পাদক এমজি মোস্তফা, নেতা লিয়াকত হোসেন শাহীন ও সাগর সানু, সাওখায়াত বিশ্বাস জাতীয় শ্রমীক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান, খান শওকত, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ প্রমুখ। কর্মসূচীতে ভারপ্রাপ্ত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সন্ত্রসীদের কোন স্থান নেই। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes