Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাম, ব্যানার, পদ পদবী ব্যবহার করা থেকে সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের বিরত থাকতে কঠোর হুশিয়ারী, অন্যথায় আইনানুগ পদক্ষেপ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: July 14, 2016 | 12:03 PM

নিউইয়র্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় সাজাপ্রাপ্ত সাবেক নেতা-কর্মী দলের নাম, ব্যানার ও পদ পদবী ব্যবহার করে সভা সমাবেশ, পত্র-পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে ধৃষ্টতাপূর্ণ ও ক্ষমার অযোগ্য কার্য্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত ও স্বাক্ষরীত কমিটি বহাল থাকা অবস্থায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ও কেন্দ্র হতে দন্ডপ্রাপ্ত ব্যক্তিগণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে ব্যানার টানিয়ে, পদ-পদবী ব্যবহার করে দেশে ও প্রবাসে দলীয় নেতাকর্মীদের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তা প্রকারান্তরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ঘোষনার নামান্তর।

মঙ্গলবার সোশাল মিডিয়ায় প্রচারিত এক সংবাদের ভিত্তিতে জানা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দন্ডপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে উদ্ধৃত করে ও আরেক দন্ডপ্রাপ্ত সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনের পরিচালনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আরও কতিপয় বিভ্রান্ত ও সুবিধাবাদী লোকদের সমন্বয়ে সমাবেশের নামে দলীয় ব্যানার ব্যবহার করে যে ঔদ্ধত্ত দেখিয়েছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইতিপূর্বে, দলের নয়জনের নামে দলীয় শৃংখলা ভঙ্গের দ্বায়ে অভিযুক্তদের নামে নির্দিষ্ট সময় দিয়ে কারণ দর্শাও নোটিশ প্রদান ও জনসম্মুখে ক্ষমা চেয়ে (চঁনষরপ জবঃৎধপঃরড়হ) বিবৃতি প্রদান এবং পূনঃরাদেশ না দেয়া পর্যন্ত সাময়ীক অব্যাহতি প্রদান করা হয়। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সরাসরি লিখিত নির্দেশনা প্রদান হয় যা এখনও বহাল রয়েছে।
উল্লেখিত দলীয় শৃংখলা ভঙ্গকারী ব্যক্তিবর্গকে এ মর্মে কঠোর হুশিয়ারী ও নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, অবিলম্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাম, ব্যানার, পদ ও পদবী ব্যবহার করা থেকে বিরত থাকতে। অন্যথায় শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।

স্বাক্ষরীত
ডঃ সিদ্দিকুর রহমান     আব্দুস সামাদ আজাদ
সভাপতি                      ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
বার্তা প্রেরক
প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী
দপ্তর সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ফোনঃ (৩৪৭) ৮৩৭-৫৯৩৯

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV