ফিফা র্যাঙ্কিং : আর্জেন্টিনাই শীর্ষে, অবনতি বাংলাদেশের
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে আরও দুই ধাপ অবনতি দেখছে বাংলাদেশ। বৃহস্পতিবার সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবল সংস্থা- ফিফা। এতে দুই ধাপ অবনতি নিয়ে তালিকায় বাংলাদেশের নাম শোভা পাচ্ছে ১৮৪ নম্বরে। বাংলাদেশের অর্জিত পয়েন্ট ৮৫ (৮৪.৫২)। বাংলাদেশের চেয়ে ০.১০ পয়েন্ট বেশি নিয়ে ১৮৩তম স্থান দখলে নিয়েছে চাইনিজ তাইপে। বাংলাদেশের কমেছে ৮ র্যাঙ্কিং পয়েন্ট। আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৩ পয়েন্ট। ফিফা র্যাকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সদ্য কোপা আমেরিকা সেন্টেনারিও আসরের রানার্সআপ আর্জেন্টিনার সংগ্রহ ১৫৮৫ পয়েন্ট। আগের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার সংগ্রহ ছিল ১৫০৫ পয়েন্ট। এবারে ইউরো কাপ শিরোপাজয়ী পর্তুগাল সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দেখছে দুই ধাপ উন্নতি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান ৬ নম্বরে। ইউরো কাপের ফাইনালিস্ট ফ্রান্স ১০ ধাপ উন্নতি নিয়ে উঠে এসেছে ৭-এ। তবে র্যাঙ্কিয়ে অবনতি দেখছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ব্রাজিল। দুই ধাপ নেমে গিয়ে স্পেনের অবস্থান তালিকার ৮ নম্বরে। আর সর্বশেষ কোপা আমেরিকা আসরের গ্রপ পর্ব থেকে বিদায় নেয়া ব্রাজিলের অবস্থান ৯। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ স্থানে পরিবর্তন নেই। বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ধরে রেখেছে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ