Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্রান্সের নিস শহরে ‘সন্ত্রাসী’ ট্রাক হামলা : আতশবাজির উৎসব পরিণত হয় মৃত্যুর মিছিলে

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 15, 2016 | 10:08 AM

মতিউর রহমান চৌধুরী, লন্ডন থেকে : আতশবাজির রোশনাই দেখছি। সঙ্গে রয়েছে কনসার্টও। হঠাৎ দেখি শ’য়ে শ’য়ে মানুষ ছুটছে এদিক-সেদিক। কেন ছুটছে। কি কারণে ছুটছে। প্রশ্নটা নিজের মধ্যেই। জীবনেতো কখনও এমন উন্মত্ততা দেখিনি। এমন বিভীষিকা চোখে পড়েনি। নিসের ঘটনা এভাবেই বর্ণনা করছিলেন একজন প্রত্যক্ষদর্শী। নাম তার ইসমালি খালিদি। ফিলিস্তিনি বংশোদ্ভুত  মার্কিন লেখক। সংবাদ মাধ্যমকে ঘটনার তরজাতা বর্ণনা দিয়েছেন।  যারা এই বর্ণনা পড়বেন বা শুনবেন সবাই হবেন হতবাক। এমন নারকীয় ঘটনা, মৃত্যুর মিছিল কী দেখা যায়?
খালিদি বলছিলেন, বোনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। হোটেলে উঠেছি। হোটেলের কাছেই বাস্তিল উৎসব। বহুকাল ধরে জানি এটা অন্য এক ধরণের উৎসব। হোটেল থেকে মাত্র  ৮০০ মিটার দুরে। বুঝতে পারছি না কি হচ্ছে। কেউ জানে না। শুধু দৌঁড়াচ্ছে। বিপদটা কি। কোন পথে গেলে বাঁচতে পারবো। এক যুবককে দেখলাম, ভয়ে নিজের দুটো বাচ্চাকে ছুঁড়ে ফেলছে। দৌঁড়ঝাপের মধ্যে পদদলিত হয়ে মারা যাবে এটিই তার ভয়। কেন জানি মনে হচ্ছিল-সে এমন পথই খুঁজছিল যে, তার বাচ্চা দুটি বেঁচে যায়। তার নিজের কোন চিন্তা নেই। বাচ্চা ছুঁড়ে দেয়ার পর নিজে বেড়া ডিঙাল। বাচ্চাদের নিয়ে আবার দৌঁড় শুরু করল সে।
ভূমধ্যসাগর তীর বরাবর এই নিস শহরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন উৎসব দেখতে। প্রতিবারই তারা এই উৎসব দেখতে আসেন। লিড আন্ডাম্যান একজন অস্ট্রেলিয়ান নাগরিক। থাকেন নিস শহরেই। তিনিও ঘটনার বর্ণনা দিয়েছেন সংবাদ মাধ্যমকে। বলেছেন, বান্ধবি শ্যালিকে নিয়ে দেখতে গিয়েছিলেন উৎসব। হঠাৎ দৌঁড়ঝাপ। মানুষ ছুটছে তো ছুটছেই। এক পর্যায়ে শুয়ে পড়লাম। ডান কান ঘেঁষে চলে গেলো ট্রাকটি। উঠে দেখি রক্ত আর মৃত দেহের স্তুপ। প্রতি মূহুর্তেই খবর আসছে নিস থেকে। এসব খবরে উৎসবটা কিভাবে নিথর মাংসপি-ে পরিণত হলো তার বর্ণনা আসছে।
এই জঙ্গি হানায়, কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ বন্ধু, কেউ বান্ধবি। আপাতত যে খবর আসছে তাতে দেখা যায় হত্যাকারী একজন তিউনিসিয়ান মুসলিম। যিনি ফরাসি নাগরিকত্ব পেয়েছেন অনেক আগেই। এই জঙ্গি হামলায় একজন মুসলিম মহিলা প্রথম নিহত হন। তার দুই ছেলে মায়ের লাশ ঘিরে কাঁদছিল। এই মাসের ১৫ তারিখের মধ্যেই ঢাকার গুলশানসহ ৮৩টি জঙ্গি হানা হয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১২টি হামলা হয়েছে ইউরোপে।  এর মধ্যে সাতটিই  হয়েছে ফ্রান্সে। এতে ২৪৪ জনের প্রাণ গেছে। কিন্ত  এভাবে ট্রাক নিয়ে হামলা নজিরবিহীন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও তাজ্জব। তারাও কোন হিসাব মেলাতে পারছেন না। ৮৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফরাসি সরকার। ১৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।  আহত হয়েছেন শতাধিক মানুষ। আচমকা হামলার পর আতশবাজির এই উৎসব পরিণত হয় মৃত্যুর মিছিলে। ফরাসি সরকার খুঁজে বের করার চেষ্টা করছে বার বার কেন ফ্রান্সেই হামলা হচ্ছে। ইউরো কাপ শেষ হওয়ার পর ফরাসি সরকার বাহবা পেয়েছিল দেশ বিদেশ থেকে। কিন্তু এতো বড় উৎসবে নিরাপত্তা ব্যবস্থা যে দুর্বল ছিল তা ফরাসি সংবাদ মাধ্যমই জোর গলায় বলছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV