নিউইয়র্কে উৎসবমূখর পরিবেশে বরিশাল বিভাগবাসীর বনভোজন
নিউইয়র্ক : বরিশাল বিভাগবাসীর বনভোজন ২০১৬ অনুষ্ঠিত হয় গত রোববার ১০ জুলাই। প্রবাস জীবনের নিঃসঙ্গ নিরানন্দ জীবনকে আনন্দময় প্রাণচাঞ্চল্য করে তোলার জন্য সংগঠনের সভাপতি এম. এল. গাজী ও সাইদ রহমান’র নেতৃত্বে বরিশাল বিভাগবাসীর সকল সদস্য/সদস্যাগণ একটি দিনের জন্য হলেও বনভোজন ও ঈদ পূর্নমিলনের হৃদয় ছোঁয়ার উৎসব মূখর পরিবেশে নিজেদের প্রকৃতির সবুজের মাঝে বিলিন করেছিল। এই বনভোজন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য নীতি নির্ধারক ডাঃ আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার মোঃ মহসীন, স্বপন মোঃ সর্দার, সিনিয়র সহ-সভাপতি সালাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ফরাজী, যুগ্ম সম্পাদক নীরু এস নীরা, মোঃ বশির উদ্দীন, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ এদের সকলের আন্তরিক সহযোগীতায় প্রাণ চাঞ্চল্যতায় আরো বেশী উজ্জ্বীবিত হয়েছিল। সাধারণ সম্পাদক শাহ আলম’র সুন্দর উপস্থাপনার মাঝে বরিশাল বিভাগবাসীর বনভোজন ২০১৬ সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন হয়েছিল রং আইল্যান্ডের বেথপেচ স্টেট পার্কে। বনভোজন অনুষ্ঠানমালায় ছিল বিভিন্ন বয়সী ছেলে/মেয়ে/ মহিলা/পুরুষদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকর্ষনীয় রে্ফল ড্র। বাংলাদেশীদের উপস্থিতিতে বেথপেজ পার্কের ঈগল প্যাভেলিয়ন হয়ে উঠেছিল সত্যিকারের পিকনিক এবং ঈদ পূর্নমিলনীর মিলন মেলায়। সবশেষে প্রধান অতিথি মনিরুল ইসলাম মনির উপস্থিতি পরিবেশকে অনেক বেশী মুখরিত করে রেখেছিল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ