Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বেঙ্গল ট্রাভেলস’র মালিক খালেদ আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: July 16, 2016 | 9:22 PM

নিউইয়র্ক : প্রবীণ প্রবাসী, কমিউনিটির পরিচিত মুখ, নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন সবচেয়ে পুরানো ট্রাভেলস এজেন্সী বেঙ্গল ট্রাভেলস-এর মালিক খালেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র উমরাহ পালন করা অবস্থায় রমজান মাসে তিনি পবিত্র মক্কা শরীফে ইন্তেকাল করেন। জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের তিনদিন আগে অর্থাৎ ২৭ রমজানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা সহ দেশ ও প্রবাসে বহু আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। তার গ্রামের বাড়ী সিলেটের জগন্নাথপুর। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী, বন্ধুবৎসল মানুষ ছিলেন। নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী খালেদ চৌধুরীর আকস্মিক মুত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিদেহী আতœার শান্তি কামনা করেছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া। এছাড়াও শোখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও বিলাল আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহ উজ্জামান, কসবা সোসাইটি ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা সভাপতি একে এম সফিকুল ইসলাম প্রমুখ।ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ