Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

রবীন্দ্রনাথ এর অসাধারণ নৃত্য নাট্য “চন্ডালিকা” ২য় বারের মতো মঞ্চস্থ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: July 18, 2016 | 10:01 AM

নিউইয়র্ক : “যেই মানব আমি/ সেই মানব তুমি/ সেই বারি তীর্থ বারি, যা তৃপ্ত করে তৃষিতেরে/ যা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে/ সেই তো পবিত্র বারি|” বিশ্বকবি রবীন্দ্রনাথ এর অসাধারণ নৃত্য নাট্য “চন্ডালিকা” ২য় বারের মতো মঞ্চস্থ হয়ে গেলো Baruch college, Newman Vertical Campus– Engelman Recital theater এ বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্ক এর যৌথ সহযোগিতায় -বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা), নিউইয়র্ক এর নৃত্য শিল্পী ও কুশলীদের অংশগ্রহনে। দর্শকের সারিতে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও কুটনীতিক বৃন্দ| সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, “নিজ দেশের সংস্কৃতিকে ভিন্ন ভাষা ও জাতির মানুষের কাছে তুলে ধরতে পেরে বাফা আনন্দিত এবং গর্বিত”। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা, মুল অনুষ্ঠান, সবশেষে নৈশভোজ –সবকিছুতেই ছিল সুশৃংখলতার ছাপ। কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান এম্বাসেডর মাসুদ বিন্ মোমেন এবং কনসাল জেনারেল শামীম আহসান এই চমৎকার আয়োজনের জন্য। অনুষ্ঠানে আগত দর্শকদের অনুভুতি জানতে চাইলে তারা বলেন, অনুষ্ঠানটির অংশীদার হতে পেরে ভীষণ ভাল লাগছে| নাটকে প্রকৃতির ভুমিকায় নৃত্য করেন মারজিয়া স্মৃতি, বৌদ্ধভিক্ষু আনন্দের ভুমিকায় মোহাম্মদ নাসিরুল্লাহ, প্রকৃতির মা’র ভুমিকায় অন্তরা সাহা, নাটকটির দুইটি চরিত্র দই অলা ও রাজার প্রহরী ভুমিকায় ছিলেন বাফার ডান্স ডিরেক্টর ও করীয়গ্রাফার অনুপ কুমার দাস; এবং অন্যান্য ভুমিকায় ও দলীয় নৃত্যে অংশ গ্রহণ করে, দিপু চৌধুরী, সিয়াম আরমান, নির্মা গোলদার, সেজুতি ভৌমিক, সানজিদা ইসলাম, ফাতিহা নুর, আরিয়া জান্নাত, মিথুন দেব, আনিকা কাউসার, আনিকা সাহা, ঈশানী চোধুরী, ইশা রয়|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV