Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘আগষ্টে’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: July 20, 2016 | 4:24 PM

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাস ও জঙ্গীবাদের ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে দেশ ও প্রবাসে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীদেরকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও জনমত সৃষ্টি করে মাঠে ঘাটে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার গৃহীত সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দেশের আইন শৃংখলা বাহিনী সহ ১৬ কোটি জনগণকে সর্বোতভাবে সহযোগিতার আহবান করছে।

এছাড়া আসন্ন শোকের মাস ‘আগষ্টে’ মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। দলের সকল স্টেট, সিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহকে কেন্দ্রের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একই ধরনের কর্মসূচী গ্রহন করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ‘জাতীয় শোক দিবস’ বাংলাদেশের ইতিহাসের মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনাবহুল ‘১৫ই আগষ্ট – জাতীয় শোক দিবস’ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার জন্যে আগামী ১৪ আগষ্ট, রবিবার ২০১৬ সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান টেরেস হলরুমে (৫৯-১৫ ৩৭ঞঐ আব, ডড়ড়ফংরফব, ঘণ-১১৩৭৭), ‘দোয়া ও আলোচনা সভার’ আয়োজন করা হয়েছে।

উক্ত শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিয়োজিত মাননীয় স্থায়ী প্রতিনিধি ও রাষ্টদূত জনাব মাসুদ বিন মোমেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক আব্দুস সামাদ আজাদ দলের সকল নেতাকর্মী, সূভানুধ্যায়ী, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, চৌদ্দ দল ও মহাজোটের সকল শরিক দলের নেতাকর্মীদের উক্ত সভায় যোগদানের জন্যে বিশেষভাবে আমন্ত্রন জানিয়েছেন।

কর্মসূচী নিম্নরূপ :

  • ১লা আগষ্ট : (প্রথম প্রহর রাত ১২:০০টায়) নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় জাতীয় শোক দিবস স্মরণে মোমবাতী প্রজ্জলন।
  • ৭ আগষ্ট- ‘সেমিনার’ বিষয় : ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ।
  • ৫,১২,১৯ ও ২৬ আগষ্ট : (প্রতি শুক্রবার) : স্থানীয় প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
  • ১৪ আগষ্ট : দোয়া মাহফিল ও আলোচনা সভা ‘গুলশান টেরেস।
  • ১৫ আগষ্ট : শোক র‌্যালী, কালোব্যাজ ধারণ ও কাঙ্গালীভোজ। প্রেস বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV