নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসে জীবনের নিঃসঙ্গ, নিরানন্দ কর্মজীবনকে আনন্দময়, প্রানচঞ্চল্য ও সুখময় করে তোলার জন্য গত ১৬ জুলাই রোববার নিউইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের বাংলাদেশী পুলিশ অফিসারদের একমাত্র সংগঠন বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল সবুজ ছায়াঘেরা নিউইয়র্কের আইজেন হাওয়ার পার্কে। বাপসনিঊজ
সংগঠনের সভাপতি সার্জেন্ট সুমন সাঈদ ও সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বনভোজনের শুভ সূচনা করা হয়। বনভোজনটিকে ৩টি পর্বে ভাগ করা হয়।
প্রথমপর্বে ছিল পুলিশ অফিসার ও তাদের পরিবার পরিজনদের পরিচয় পর্ব এবং সকালের নাস্তা পরিবেশন। এই পর্বটি পরিচালনা করেন পুলিশ অফিসার হাফিজ ও এরশাদ সিদ্দিকী, সার্জেন্ট রহমান।
দ্বিতীয় পর্বে ছিল পুলিশ অফিসার ও তাদের পরিবারবর্গদের ক্রীড়া প্রতিযোগিতা ও মধ্যহ্নভোজ। উক্ত পর্বটি পরিচালনা করেন সার্জেন্ট প্রিন্স আলম ও সংগঠনের সহ সভাপতি ল্যাপ্টেন্যান্ট সুজাত খান, সামছুল আলম, মিলাদ খান, সার্জেন্ট তারেখ চৌধুরী ও মাহবুবুর খান।
তৃতীয়পর্বে ছিল র্যাফেল ড্র পুরস্কার বিতরনী ও বিকালের নাস্তা। বনভোজনের সার্বিক সহযোগিতা করেন পুলিশ অফিসার সরদার আল-মামুন, মেহেদী মামুন, সরোয়ার জামিল, মইনুল তালুকদার, ঘোস রাজিব, মিত্রা, রাসেক মালিক, তামিম চৌধুরী, এমডি মজুমদার, শেখ আহম্মেদ, সারবেল মাহমুদ, মোঃ উদ্দীন, মোঃ রহমান, মোঃ মুসা, নোবেল রহমান, মোঃ আলি, তানভীর চৌধুরী, মোঃ ভুইয়ান, মোঃ খানসহ আরো অনেকে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








