নিউইয়র্কে ইসলামিক সেন্টার ব্রুকলীনের মিলাদ মাহফিল
নিউইয়র্ক : গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলীনের উদ্যোগে ৫২৯ ম্যাকডোনাল এভিনিউ ব্রুকলীন এ বিশেষ মিলাদ মাহফিল ও গারভী শরীফ গত ১৬ জুলাই রবিবার বাদ আছর অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত চট্রগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চট্রগ্রামের খতিব ইসলামি চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী। খবর বাপসনিঊজ
নিউইয়র্কের ব্রæকলীনে অনুষ্টিত মিলাদ ও প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গীবাদ সমর্থন করে না।
গাউসুল আজম জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার ব্রুকলীনের খতিব মৌলানা নূরুল হুদার সভাপতিত্বে এবং হাজী মোঃ সেলিম উদ্দিন, মোঃ দিদার এবং মোঃ আকতার-এর সার্বিক পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্রগ্রাম এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মনির হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সভাপতি মোঃ হানিফ, সাবেক সাধারন সম্পাদক মেহবুব হোসেন বাদল, যুক্তরাষ্ট্রস্থ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠক সৈয়দ হেলালউদ্দিন মাহমুদ, মৌলানা ওয়াসিম সিদ্দিক ,আইয়ুব আনসারী, চটগ্রাম সমিতির প্রতিষ্টাতাদের অন্যতম মোঃ উসহাক, আবু তালেব বদি, জামাল উদ্দিন, মোঃ দেলওয়ার, আজারুল আজম, সৈয়দ মইনুল হক, মহিউদ্দিন খোকন, খোকন কে চৌধুরী, সালাহঊদিদন, গিয়াস উদ্দীন, জামাল ঊদিদনসহ বিপুল সংখ্যক চট্রগ্রাম প্রবাসী।
প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী বলেন, অভিশপ্ত জঙ্গীবাদী দৌরাত্ম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে মানব জাতির শান্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী ৩১ জুলাই রবিবার নিউইয়র্কে জেকসন হাইটসে আহলে সুন্নাত ওয়াল জামাত এর একটি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ১৩ জুলাই বুধবার একমাসের সফরে নিউইয়র্ক আসেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ