তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নিউইয়র্ক স্টেট ও সিটি বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ
নিউইয়র্ক : জ্যাকসন হাইট্সের ড্রাইভারসিটি প্লাজায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক সিটি বিএনপি’র উদ্যোগে ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় বিশাল বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি মাওলানা অলিউল্যাহ্ মোহাম্মদ আতিকুর রহমান। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য ও ফেনী জেলা বিএনপি’র উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক সিটি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি শফি আলম লাল, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি জাহাঙ্গীর এম. আলম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, মহিলা নেত্রী নিরা রাব্বানী, তারেক পরিষদের মহাসচিব ভিপি জসিম উদ্দিন, সিটি বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সহ সভাপতি মোঃ আমিনুর রহমান খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সহ সভাপতি মোঃ আরিফুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তুহিন, নিউইয়র্ক স্টেট যুবদল সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, পেনসিলভেনিয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর খান হারুন, ছাত্রনেতা নুরে আলম ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ‘রং হেডেড’ শেখ হাসিনার অবৈধ আওয়ামী লীগ সরকার নি¤œ আদালতে বেকুসর খালাস পাওয়া মামলায় পূণরায় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নির্দেশে বর্তমান হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এনায়েতুর রহিমের বেঞ্চে ৭ বছর কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন। এই রায় বাংলাদেশের ১৬ কোটি জনগণ কোনদিন মেনে নেবে না। দেশের সকলস্তরের জনগণ এ রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এই অবৈধ হাসিনা সরকারের দিন ফুরিয়ে গেলে দেশনায়ক তারেক রহমান অচিরে ফিরে আসবে বিজয়ী বীরের বেশে স্বগৌরবে তারই প্রিয় বাংলাদেশে। বক্তরা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দাবি করেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মোঃ মোস্তাক আহমেদ, ছাত্রনেতা জিবন শফিক, শহিদুল ইসলাম আকন, মোঃ মহসিন, আশিক মাহমুদ, নুরে আলম চৌধুরী, হুমায়ুন কবির, আনিসুর রহমান, হাফিজুর রহমান পিন্টু, সুলতান মির্জা, জিন্নাত রেহানা রিনা, রফিক উদ্দিন বাহার, এ্যাড. আব্দুর রউফ, এমদাদ রহমান তরফদার, তৌফিক মিয়া, ছাত্রদল নেতা দেওয়ান আদনান পাশা, মাকনুন পাশা, মোঃ মাসুম বিল্লাহ্, বাপ্পি শাহরিয়ার, হুজাউল ইসলাম, নাজমুল হুদা, আব্দুল কাইয়ুম, তৌফিক আহমেদ। বিক্ষোভ সমাবেশে সকলের সাথে সহযোগিতা ও একাত্ত্বতা প্রকাশ করেন ওয়াশিটংন থেকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ