নিউইয়র্ক সিটির ওঁমশক্তি মন্দিরে ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হলো রথ উৎসব
নিউইয়র্ক : ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয় জ্যাকসন হাইটসের ওঁমশক্তি মন্দিরে গত ১০ জুলাই রোববার। বিকেল ৫ টা থেকে মন্দিরের আঙ্গিনা কানায় কানায় ভরে উঠে ভক্তদের ভিড়ে। মন্দিরের সামনে থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তদের নিয়ে রথযাত্রা জ্যাকসন হাইটসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় ভক্তরা কীর্ত্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে থাকে। ভক্তদের উচ্ছাসে রথ যাত্রায় ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। পূণ্যার্থীরা শ্রী শ্রী জগন্নাথ দেবের নামে শ্লোগান দিতে দিতে ৭২ ও ৭৩ স্ট্রিট ও রুজভেল্ট এভিনিউ হয়ে রথ টেনে ওঁমশক্তি মন্দিরে ফিরে আসেন নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন হিন্দু সংগঠন ও মন্দিরের সাথে সংশ্লিষ্টরা এই রথ যাত্রায় অংশ নিয়েছেন। জগন্নাথ দেবের পূজা নাম র্কীতনসহ রথযাত্রা ছিলো বর্ণিল ও আনন্দময়। এ উপলক্ষে ওঁমশক্তি মন্দিরে ভক্তরা মধ্যরাত পর্যন্ত কীর্তন ও ভক্তিমুলক গানে অংশ নেয়। পূজা অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী শ্রী প্রবাস চক্রবর্তী ও নিরঞ্জন চৌধুরী। বিকেল থেকেই ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাত ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ওঁমশক্তি মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গঁ কুন্ডু, সভাপতি অসীম দে শংকর, সাধারণ সম্পাদক গৌরাঙ্গঁ রায় সকল ভক্তদের রথের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। রথযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন কুন্ডু, স্বরূপ সাহা, অশোক দাস, দেবাশীষ দাস বাবলু, সম্পা চৌধুরী, অমর চক্রবর্তী, সুভাস মজুমদার, রমা সরকার, রীনা কুন্ডু, নিরুপমা বালা, শুকলা চৌধুরী প্রমূখ।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া