Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের বহিষ্কার প্রক্রিয়ায় নিউইয়র্কের ক্ষতি সবচেয়ে বেশী

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: July 24, 2016 | 10:12 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী অবৈধ ইমিগ্র্যান্টদের যুক্তরাষ্ট্র থেকে ঢালাওভাবে বহিষ্কার করা হলে নিউইয়র্ক সিটি বার্ষিক ৭৯৩ মিলিয়ন ডলারের ট্যাক্স থেকে বঞ্চিত হবে। সিটি কাউন্সিলের স্পিকার মার্ক ভিবেরিটো পরিচালিত এক বিশেষ পর্যালোচনা-জরিপে এ তথ্য উদঘাটিত হয়েছে। স্পিকার নিজেই তা প্রকাশ করেছেন।

স্পিকার ভিবেরিটোর এই জরিপে আরো জানা যায়, সিটির ৫ বরোতে বসবাসরত অবৈধ ইমিগ্র্যান্টদের তাড়িয়ে দেয়ার ফলে সিটিতে উৎপাদন হ্রাস পাবে ২৫ বিলিয়ন ডলারের। আর এটি হচ্ছে সিটির মোর্ট অর্থনৈতিক কর্মকান্ডের ৩%। শুধু তাই নয়, কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে ৩ লাখ ৪০ হাজার। অবৈধ ইমিগ্র্যান্টদের দ্বারা এই বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। স্পিকার আরো উল্লেখ করেন, এক কোটি ১০ লক্ষাধিক অবৈধ ইমিগ্র্যান্ট রয়েছে যুক্তরাষ্ট্রে। সকলকেই যদি গ্রেফতার করে বহিষ্কার করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ৪০০ থেকে ৬০০ বিলিয়ন ডলার। নিউইয়র্ক রাজ্যকে বহন করতে হবে ৪৯.২ বিলিয়ন ডলার।

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ার’র সামনে ‘এসোসিয়েশন ফর এ বেটার নিউইয়র্ক’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংবাদ সম্মেলনে গত বুধবার স্পিকার আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থি কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রেসিডেন্টের অযোগ্য করে তোলছেন। কারণ, ঢালাওভাবে অবৈধ ইমিগ্র্যান্ট বহিস্কারের পরিপ্রেক্ষিতে পারিবারিক বিচ্ছিন্নতা বাড়বে। কম্যুনিটিতে অস্থিরতা শুরু হবে। সামাজিক নিরাপত্তা অটুট রাখা দুষ্কর হয়ে পড়বে।

ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য প্রসঙ্গে স্পিকার বলেন, এই সিটিতে বসবাসরত ২ লাখ ৬৩ হাজার লোক রয়েছে, যারা এসেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থেকে। এর মধ্যে এক লাখ ৫৭ হাজার জন কাজ করে সিটির অর্থনৈতিক কর্মকান্ডে বছরে ১৪.২ বিলিয়ন ডলারের অবদান রাখছেন। এর পরও রয়েছে ৩ লাখ ২০ হাজার ট্যুরিস্ট, যারা প্রতি বছর আসছেন মধ্যপ্রাচ্য থেকে। এই ট্যুরিস্টরা ব্যয় করেন ১.২ বিলিয়ন ডলার। স্পিকার উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের ট্যুরিস্টরা সবচেয়ে বেশী অর্থ ব্যয় করে থাকেন এই সিটিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV