নিউইয়র্কে বঙ্গমাতা শেখ ফজিতাল্লুনেছা মুজিবের জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা প্রস্তুতি
নিউইয়র্ক : সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিতাল্লুনেছা মুজিবের জন্মদিন ৮ই আগস্ট। দিনটি যথাযত মর্যাদায় পালন উপলক্ষে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার এক প্রস্তুতিসভা গত ২৩শে জুলাই শনিবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. মোঃ ইনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামানের পরিচালনায় প্রস্তুতিসভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ই আগষ্ট সোমবার সন্ধ্যা ৭:৩০টায় জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন ও গ্রীল রেষ্টুরেন্টে (৭৩-০৭ ৩৭ রোড) বঙ্গমাতার জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় অংশগ্রহন করেন সহ সভাপতি বীর মুক্তি্যোদ্ধা আলী আহমেদ ও জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন সোহাগ, কেন্দ্রীয় সমন্বয় সম্পাদক এডভোকেট মোর্শেদা জামান, প্রচার সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সদস্য কৃষিবিদ খায়রুন নাহার নীলা ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ৮ই আগষ্টে বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্টানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK