Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক কনভেনশনে তারার মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: July 26, 2016 | 5:05 PM

ফিলাডেলফিয়ায় চলছে ডেমোক্রেট দলের কনভেনশন। এই কনভেনশনে সবার দৃষ্টি নিবদ্ধ প্রেসিডেন্ট পদে দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার দিকেই। হিলারি ক্লিনটনই তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তা সত্ত্বেও দলের এই কনভেনশনে সবার মনোযোগ আকর্ষণ করেছেন বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। হিলারির দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সও তার বুদ্ধিদীপ্ত বক্তব্য দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ডেমোক্রেট দলের সব রথী-মহারথীদের এই মিলনমেলায় অংশ নেয়া বা নিতে যাওয়া তারকাদের তালিকাও নেহায়েত ছোট নয়। তাদের অনেকেই কনভেনশনে বক্তব্য রাখবেন, কেউ কেউ পারফর্মও করবেন। কেউ কেউ আবার স্রেফ দলীয় সমর্থন থেকেই হাজির হবেন এই কনভেনশনে। সিএনএনের এক প্রতিবেদনে ডেমোক্রেটদের এই কনভেনশনে যেসব তারকা আসবেন, তাদের পরিচয় উঠে এসেছে। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজনের কথা তুলে ধরা হলো এখানে।
রোজারিও ডসন
ল্যারি ক্লার্কের কিডস চলচ্চিত্র দিয়ে কিশোর বয়সেই তারকা খ্যাতি পেয়েছিলেন রোজারিও ডসন। তিনি বার্নি স্যান্ডার্সের একজন পাঁড় ভক্ত। অন্য তারকারা ডেমোক্রেটদের কনভেনশনে সমর্থন নিয়ে হাজির হলেও তাই ডসন হাজির হবেন এখানে বিরোধিতা করতে। ডেমোক্রেটদের ফাঁস হওয়া ই-মেইল কেলেঙ্কারির পর এ নিয়ে তিনি সরব টুইটারেও। কনভেনশনেও নিজের বিরোধিতা নিয়েই হাজির থাকবেন তিনি। ডসন বলেন, ‘আমি অবশ্যই সেখানে যাবো এবং অবশ্যই বাইরে দাঁড়িয়ে বিরোধিতা করবো।’ উল্লেখ্য, এর আগে এপ্রিলে ‘ডেমোক্রেসি স্প্রিং’ আন্দোলনের সময় হোয়াইট হাউজের সামনে থেকে আটক হয়েছিলেন তিনি। প্রয়োজনে আবার আটক হতেও আপত্তি নেই বলে জানিয়েছেন ডসন।
শাইলিন উডলি
এবিসি টিভির সিক্রেট লাইফ অব আমেরিকান টিনেজার দিয়েই সবার মন জয় করেছেন শাইলিন উডলি। তিনিও স্যান্ডার্সেরই ভক্ত। স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণায় সঙ্গীও হয়েছেন অনেকবার। স্যান্ডার্সের ভক্তদের আয়োজিত একটি ক্যারাভানে করে ঘুরেছেন লস অ্যাঞ্জেলেস থেকে ফিলাডেলফিয়া। রোববার তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত একটি র‌্যালিতে অংশ নেন। তিনিও হাজির থাকছেন ডেমোক্রেটদের কনভেনশনে।
সুসান সারানডন
অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন হলিউডের তারকাদের মধ্যে হিলারির একজন কঠোর সমালোচক। এমনটি হিলারিকে তিনি ট্রাম্পের চেয়েও খারাপ মনে করেন। তিনিও শাইলিন উডলির সঙ্গে অংশ নিয়েছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক র‌্যালিতে। কনভেনশনেও থাকছেন তিনি।
কেটি পেরি
পপ তারকা কেটি পেরি আবার হিলারির ভক্ত। আইওয়াতে হিলারির নির্বাচনী র‌্যালিতেও দেখা গেছে তাকে। হিলারির র‌্যালিতে আবার তার ‘রোয়ার’ গানটি বাজানো হয়েছে নিয়মিতই। টুইটে পেরি জানিয়েছেন, কনভেনশনে হিলারির পক্ষেই গলা ফাটাবেন তিনি।
ইভা লংগোরিয়া
‘ডেসপ্যারেট হাউজওয়াইভস’ খ্যাত ইভা লংগোরিয়া অনেক আগে থেকেই ডেমোক্রেট দলের একনিষ্ঠ সমর্থক। ২০১২ সালের ডেমোক্রেট কনভেনশনে তিনি বারাক ওবামার পক্ষ নিয়ে বক্তব্যও রেখেছিলেন। এবারে তার সমর্থন হিলারির প্রতিই থাকছে বলে জানিয়েছেন টুইটে।
ক্লোয়ি গ্রেস মরেৎজ
সাত বছর বয়স থেকে অভিনয় শুরু করা ক্লোয়ি গ্রেস মরেৎজ অনেকেরই হার্টথ্রব। কিক-অ্যাস সিনেমার এই অভিনেত্রী-মডেল হিলারির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন নেভদায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হিলারির সঙ্গে তার তোলা একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ডেমোক্রেটদের কনভেনশনে বক্তব্য রাখবেন তিনি। তার জীবনের ‘ঐতিহাসিক’ এই দিনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আমেরিকা ফেরেরা ও লেনা ডানহ্যাম
আগলি বেটি সিরিজের তারকা আমেরিকা ফেরেরা ২০০৮ সালেও হিলারিকেই সমর্থন করেছিলেন। আরেক অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার লেনা ডানহ্যাম এবারের নির্বাচনেই প্রচারণা চালিয়েছেন হিলারির পক্ষে। তারা দুজনে মিলে একসঙ্গে বক্তব্য রাখবেন ডেমোক্রেটদের কনভেনশনে।
এলিজাবেথ ব্যাংকস
‘পিচ পারফেক্টে’র এলিজাবেথ ব্যাংকসও হিলারির সমর্থক। গত মাসে ক্যালিফোর্নিয়ায় হিলারির প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন। কনভেনশনেও তিনি নিশ্চিতভাবেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন টুইটারে।
করিম আবদুল-জব্বার
প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় করিম আবদুল-জব্বার ডেমোক্রেটদের যেমন সমর্থক তেমনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও স্পষ্টভাষী তিনি। টুইটারে তিনি জানিয়েছেন, ডেমোক্রেটদের কনভেনশনে বক্তব্য রাখবেন তিনি।
ডেবরা মেসিং
‘উইল অ্যান্ড গ্রেস’ সিরিয়ালের অভিনেত্রী ও এলজিবিটি অধিকারকর্মী ডেবরা মেসিং হিলারির পক্ষে সরব। তিনিও অংশ নিচ্ছেন কনভেনশনে।
স্টার জোনস
মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব স্টার জোনস হিলারির একজন কট্টর সমর্থক। অক্টোবরে হিলারির হয়ে সাউথ ক্যারোলাইনাতে প্রচারণায়ও অংশ নিয়েছেন। কনভেনশনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন তিনি।
লেডি গাগা, লেনি ক্র্যাভিটজ, ডিজে জ্যাজি জেফ
ডেমোক্রেটদের কনভেনশনে অংশ নেয়া অন্য তারকাদের সঙ্গে এই তিনজনের একটু পার্থক্য রয়েছে। তারা সরাসরি কনভেনশনে অংশ নিচ্ছেন না। বরং আগামীকাল কনভেনশনের ডেলিগেট ও অতিথিদের জন্য আয়োজিত একটি কনসার্টে অংশ নিচ্ছেন তারা। এদের মধ্যে লেডি গাগা অবশ্য হিলারিকে সমর্থন করছেন। প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেয়ার আহ্বানও জানিয়ে যাচ্ছেন তিনি।
স্টিফেন কোলবার্ট
জনপ্রিয় মার্কিন কমেডিয়ান স্টিফেন কোলবার্ট রোববারই অংশ নিয়েছেন কনভেনশনে। সেখানে বসে তিনি তার ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এর জন্য ডেমোক্রেটিক কনভেনশন সংস্করণের শুটিংও সেরে নিয়েছেন।
পল সাইমন
‘সাইমন অ্যান্ড গারফুঙ্কেল’ দলের প্রখ্যাত সংগীতশিল্পী পল সাইমন ডেমোক্রেটদের কনভেনশনে গান পরিবেশন করবেন। তবে তার নির্ধারিত সময়ের আগেই কনভেনশনের প্রথম দিনেই তিনি আচমকা হাজির হন এবং সাউন্ড চেকিংয়ের সময় একটি গানও শুনিয়ে দেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ