Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যৌন কেলেঙ্কারি : এক মিডিয়া অধিপতির পতন

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: July 26, 2016 | 9:27 PM

রজার এইলস একসময় ফক্স নিউজের কর্মীদের বলেছিলেন, ‘আমি পরবর্তী প্রেসিডেন্টকে নির্বাচিত করতে চাই।’ এটা তার কোনো অলস আকাঙ্ক্ষা ছিল না। মার্কিন রাজনীতি ও টেলিভিশনের ‘ডার্ক আর্টে’ প্রসিদ্ধ এইলস রিচার্ড নিক্সনের পর প্রথম রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে সহায়তা করেছিলেন। রিপাবলিকান দল আরো একজন প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে এবার, যাকে এই পর্যায়ে আনতে সহায়তা করেছেন এইলস। কিন্তু এই ‘কিংমেকার’ নিজেই হয়েছেন সিংহাসনচ্যুত। ৭৬ বছর বয়সী এইলসের ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানতে তাকে উৎখাতের জন্য প্রস্তুত হয়েছেন আরেক মিডিয়া মুঘল রুপার্ট মারডক ও তার দুই ছেলে ল্যাচলান ও জেমস।
এটা আচমকা ও কলঙ্কজনক এক পতন, যেমনটা এইলসের কোনো শত্রুর ক্ষেত্রে ঘটলে তিনি বিরতিহীনভাবে তা প্রচার করতেন। তার নেটওয়ার্কে মূলমন্ত্র ‘নায্য ও ভারসাম্যপূর্ণ’, যাকে তার প্রতিদ্বন্দ্বীদের দিক থেকে উদারপন্থি মনে করা হয়ে থাকে। বিল ক্লিনটনের অভিংশসনের মতো প্রকৃত স্ক্যান্ডাল থেকে শুরু করে বেনগাজি নিয়ে হিলারি ক্লিনটনের ব্যর্থতার মতো কাল্পনিক বা বানোয়াট খবর প্রচারে এইলসের যে ক্ষুব্ধ, ষড়যন্ত্র-তাড়িত খবর ও মতামত প্রচারের ব্র্যান্ড তৈরি হয়েছে তা ফক্স নিউজকে অন্যদের থেকে আলাদা করেছে। দর্শকরা এগুলো বেশ খেয়েছে। একজন কারখানার শ্রমিকের সন্তান এইলস সহজাত প্রবৃত্তি থেকেই জানতেন, উদারপন্থি অভিজাত ধরন ও রাজনৈতিক যথাযর্থতা নিয়ে কিভাবে শ্বেতাঙ্গদের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে শ্রমিক শ্রেণির ভোটারদের অসন্তুষ্ট করে তোলা যায়। ১৯৯৬ সালে অনেকটা কৌতুককর হিসেবেই যাত্রা শুরু করে ফক্স নিউজ। এর ছয় বছরের মধ্যেই তিনি একে হাস্যকর ওই জায়গা থেকে ক্যাবল চ্যানেলের পাওয়ার হাউজে পরিণত করেন। এক বছরে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মুনাফাও অর্জন করেছেন। এই যাত্রাপথে তিনি আমেরিকার ডানপন্থি রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে সহায়তা করেছেন এবং বিল ও’রেলি, শেন হ্যান্নিটি ও হাল আমলের মেগান কেলির মতো সব মিডিয়া তারকা তৈরি করেছেন।
ডোনাল্ড ট্রাম্পকে অসম্ভব জনপ্রিয় করে তুলতেও সহায়তা করেছেন তিনি। ২০১১ সালে বারাক ওবামার জন্মস্থান নিয়ে ফক্স নিউজের তোলা প্রশ্নে সবচেয়ে উচ্চকণ্ঠ চিয়ারলিডার ছিলেন ট্রাম্প। ফক্স নিউজের প্রত্যাশার বুদ্বুদের বাইরে এটাকে উন্মত্ততা মনে হলেও ট্রাম্পের ওই ভূমিকা তার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ঐতিহাসিক দৌড়ের পূর্বলক্ষণ হিসেবেই কাজ করেছে।
খুব কম ব্যক্তিই রয়েছেন যারা রজার এইলসকে চ্যালেঞ্জ করতে পারতেন বলে মনে করতেন। গত বছরে এসেই কেবল তার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠতে থাকে। মেগান কেলির অসদাচরণ সম্পর্কে নিজস্ব ধারণার পরিপ্রেক্ষিতে ফক্স নেটওয়ার্ক বর্জন করেন ট্রাম্প। এরপর ৬ই জুলাই ফক্সের সাবেক একজন উপস্থাপিকা গ্রিচেন কার্লসন যৌন হয়রানির অভিযোগে করেন মামলা। এরপর আরো অনেক নারীই এগিয়ে আসেন। এইলসের জীবনী লেখার দায়িত্বে থাকা সাংবাদিক গ্যাব্রিয়েল শেরম্যানও যোগ দেন তাদের সঙ্গে। ১৯শে জুলাই শেরম্যান জানান যে, কেলি নিজেও এইলসের যৌন হয়রানির শিকার হয়েছিলেন প্রায় এক দশক আগে।
এসব নারীর অভিযোগের মূল বিষয় হলো- তারা তখনই এগিয়ে যেতে পারতেন যখন তারা এইলসের চাওয়া পূর্ণ করতেন। এই অভিযোগ অস্বীকার করেছেন এইলস। বছরের পর বছর ধরে তিনি বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন বলে মনে হয়েছে। শেরম্যান লিখেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ওই মিডিয়া মুঘলকে হোয়াইট হাউজে স্বাগত জানাতে বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে আমি এখানেই দেখতে পাচ্ছি।’ তিনি আর সেই জায়গায় নেই। ফক্স নিউজ থেকে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রজার এইলস।
সূত্র: ইকোনমিস্ট/মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV