Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাতক্ষীরা জেলা সমিতির আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: July 27, 2016 | 11:07 AM

নিউইয়র্ক : সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে সাতক্ষীরা জেলা সমিতির বনভোজন সম্পন্ন হয় গত ১৭ জুলাই। সকাল ৯টায় জ্যাকসন হাইটস, ব্রঙ্কস ও এস্টোরিয়া থেকে ২টি বাস ও শতাধিক ব্যক্তিগত গাড়ী নিয়ে যাত্রা শুরু করে লং আইল্যান্ডের হেকশেয়ার ষ্টেট পার্কের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় সকালের নাস্তা। আহ্বায়ক রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মো: হাফিজুর রহমান, শহীদুজ্জামান শুভ্র, আব্দুল্লাহ আল মামুন, মো: আব্দুস সাত্তার ও ওবায়দুল্লাহ সহ আরো অনেকে সকলে তাকে নাস্তা পরিবেশনে সহযোগিতা করে। সকাল ১১টায় সংগঠনের সকল কর্মকর্তা ও আমন্ত্রিত অতিধিদের বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেস্টা রেজোয়ান খান মুন্না। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক মো: মহিদুল ইসলাম, তাকে সহযোগিতা করেন শুভ্র, ইমদাদ, সামী, কুমারেশ, আব্দুল্লা আল মামুন, হাফিজ, শফিকুল ইসলাম ময়না, হালিম সহ আরো অনেকে। এরপর পরিবেশন করা হয় তরমুজ, যার দায়িত্ব পালন করে সমাপ্ত রায়, আব্দুস সাত্তার ও হাফিজ। বাচ্চাদের খেলনা, চিপস পরিবেশন করে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ময়না সহ আরো অনেকে।

দুপুর ২টায় পরিবেশন করা হয় দুপুরের খাবার। বিকাল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা কন্ঠ শিল্পী রোকসানা মির্জা। তাঁর পরিবেশিত সঙ্গীত উপস্থিত সকলকে মুগ্ধ করে। এরপর শুরু হয় মহিলাদের বালিশ খেলা ও স্বামী-স্ত্রী’র মধ্যে ডিম নিক্ষেপ প্রতিযোগিতা। উক্ত দুটি খেলা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা রেজওয়ান খান মুন্না। তাকে সহযোগিতা করেন ইমদাদ, হালিম, শিমুল সহ আরো অনেকে। এর মাঝ পরিবেশন করা হয় চা ও ঝালমুড়ি। চা ও ঝালমুড়ি পরিবেশনে বিপ্লবকে সহযোগিতা করেন হাফিজ, দেবু ও মামুন সহ আরো অনেকে। সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক দেবব্রত ঘোষ ও ওবায়দুল্লাহ এর পরিচালনায় অতিথি হিসেবে আসন গ্রহন করেন আব্দুল মাজেদ, সভাপতি শাপলা ওয়েলফেয়ার ইউএসএ ইন্ক, প্রধান উপদেষ্টা রেজওয়ান খান মুন্না, ডা: আবুল হোসেন, আমিনুল হক, আরিফুল করিম, আব্দুস সালাম, সভাপতি – গ্রেটার খুলনা সমিতি, মুক্তার হোসেন, সাধারন সম্পাদক গ্রেটার খুলনা সমিতি সহ আরো অনেকে।

এরপর শুরু হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র’, পরিচালনা করেন আহসানুল ইসলাম শিমুল। র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ এয়ার টিকিট প্রদান করেন ‘শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইন্ক’ এর সভাপতি নুরুল হাসান, দ্বিতীয় পুরস্কার ৫০ ইঞ্চি এলইডি টিভি সৌজন্যে স্টুয়ার্ড এন্ড বেবিজ’, তৃতীয় পুরস্কার ল্যাপটপ প্রদান করেন সৌজন্যে ‘ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন”, এছাড়াও সর্বমোট ১০টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
সভাপতি আব্দুল হামিদ উপস্থিত উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও পিকনিক উপকমিটি সহ প্রবাসী সকল সাতক্ষীরা বাসীকে ধন্যবাদ জানান পিকনিকে উপস্থিত হওয়ার জন্য ও সহযোগিতা করার জন্য। যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও স্পন্সর দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আশা করি আগামিতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV