নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সাধারণ সভা : ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিউইয়র্ক : প্রবাসে তরুন প্রজন্মকে মুলধারার সাথে সম্পৃক্ত এবং ফেলে আসা মাতৃভূমির উন্নয়নে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে শেষ হলো নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হাসানুল কবীর ডাব্লু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোকানুজ্জামান রোকন। সভায় গেলো পহেলা বৈশাখে নীলফামারীর ঐতিহাসিক হাইস্কুল (বড় মাঠ) ময়দানে অনুষ্ঠিত সাবেক তারকা ফুটবলার ও সংগঠক এবং বর্তমান জেলা দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, রাতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের উপস্থাপনায় ভাওয়াইয়া গানের আসর উন্মুক্ত মঞ্চে আয়াজনের জন্যে নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের কর্মকর্তাসহ প্রবাসী নীলফামারীবাসীকে অভিনন্দন জানানো হয়। এছাড়া ঐতিহ্যবাহী ক্লাব মরাল সংঘের কর্মসূচীতে অর্থনৈতিক সহায়তা প্রদান ও নীলফামারীর পরিচিত মুখ দিলীপের চিকিৎসার্থে চল্লিশ হাজার টাকা প্রদান করে নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন যে জোড়ালো ভূমিকা রেখেছে তার ভূয়সী প্রশংসা করা হয় এই সভায়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ঘতিব উদ্দিন সরকার বলেন, শুধু মন্ত্রী আর মেয়র বা রাজনৈতিক নেতা নীলফামারী থেকে যুক্তরাষ্ট্রে আসলেই নিজেদের স্বার্থে নীলফামারীর কমিটি গঠনের প্রয়োজনীয়তা যারা অনুভব করেন তাদের সাথে আমরা নেই। সভাপতি ডাব্লু নীলফামারীর উন্নয়নে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নীলফামারীর সন্তান হাসানুজ্জামান হাসান বলেন, ঐক্যের কোন বিকল্প নেই।
আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাবিবুল হক হাবিব, হাসানুজ্জামান খান হীরা, মশিউর রহমান লিটন, গৌতম রায়, ঋষিকেশ ঋষি, রেজোয়ান আহমেদ, শফিকুল ইসলাম স্বপন, সুরুজ, এরশাদুল কবীর, অজিফা খাতুন, রোমেনা লেইস, পূর্ণতা, মিনি, স্বপন ও মিলি জাহান।
রোকানুজ্জামান রোকন বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান খান হীরাকে। পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার কাজ শেষ হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’