Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

সিলেট এমসি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র কার্যকরি পরিষদ নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: July 28, 2016 | 6:38 PM

নিউইয়র্ক : সিলেট এমসি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত ১৭ই জুলাই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ থাকায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন ও নির্বাচন কমিশনার রোকশানা উদ্দিন উপস্থিত ছিলেন। সভাপতি পদপ্রার্থী বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামাল সুয়েজ আহমেদ সহ বিভিন্ন পদ প্রার্থীদের মধ্যে (মোট ২১টি মনোনয়ন পত্র) সংগৃহিত হয়। ১৮ই জুলাই একই জায়গায় একই সময় মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। প্রত্যাহারের শেষ সময় ঐ দিন রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করে মনোনয়নপত্র যাচাই বাচাই করে ২১টি মনোনয়নপত্র চূড়ান্ত এবং সঠিক বলে গৃহীত হয়। ২৪শে জুলাই চূড়ান্ত প্রার্থীগণকে সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর ২০১৬-২০১৮ ইং এর জন্য কার্যকরি পরিষদের বিভিন্ন পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়।

নব নির্বাচিত কার্যকরি পরিষদ ২০১৬-২০১৮
বেলাল উদ্দিনঃ সভাপতি, ইয়ামিন রশিদঃ সহ-সভাপতি, দেওয়ান শাহেদ চৌধুরীঃ সহ-সভাপতি, জামাল সুয়েজ আহমদঃ সাধারণ সম্পাদক, জাবেদ আহমদ বাবুঃ যুগ্ম সাধারণ সম্পাদক, এহ্তেশাম চৌধুরীঃ যুগ্ম সাধারণ সম্পাদক, সাখাওয়াত আলী ঃ কোষাধ্যক্ষ, নূরুর রহমান সাচ্চু ঃ দপ্তর সম্পাদক, আব্দুল আহাদঃ সাংস্কৃতিক সম্পাদক, কবির শাহ আহমদ ঃ ক্রীড়া সম্পাদক, নির্বাহী সদস্য যথাক্রমে-সুফিয়ান এ খাঁন, আব্দুল মুকিত চৌধুরী, হাসান এ চৌধুরী, সফিক ইউ চৌধুরী, শাহিন আজমল, আজিজুর রহমান বুরহান, কাজী ওদুদ আহমদ, গোলাম উসমানী খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV