সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালন করলো নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ
নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৫তম জন্মবার্ষিকী পালন করলো নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ। গত ২৭শে জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জেকসনহাইটের ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আব্দুস সামাদ আজাদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাবুল আকতার বাবলা।
নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল কাশেম, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিন ও প্রবাসী কল্যাণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, যুক্তরাষ্ট মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট সেচ্ছসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সদ্দার, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সহ-সভাপতি ডি এম রনেল, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুক্তরাষ্ট আওয়ামী যুবলীগের সহ সভাপতি রিন্টু লাল দাস, নিউইয়র্ক স্টেট যুবলীগ সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও প্রচার সম্পাদক গনেশ কির্তনিয়া, নুরুল হক লাল প্রমুখ ।
গত ২৭শে জুলাই ছিল সজীব ওয়াজেদ জয়ের ৪৫তম জন্মদিন। ডিজিটাল বাংলাদেশ রূপকার সজীব ওয়াজেদ জয় একজন আইটি বিশেষঞ্জ । সজীব ওয়াজেদ জয়ের বাবা জাতীয় পরমানু বিঞ্জানী ডঃ ওয়াজেদ মিয়া বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান। মাতা গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন তিনবারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । ছোট বোন সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক অটিজম সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া