Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইর্য়কে সোনাইমড়ীর পৌর মেয়র মোতাহের হোসেন মানিক সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: July 31, 2016 | 3:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক : সোনাইমুড়ী পৌরসভা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উন্নয়নে আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। আমি যখন প্রথম দায়িত্ব গ্রহন করি তখন বাৎসরিক রাজস্ব আয় ছিল ২৮ লাখ টাকা, এখন ১ কোটি ৪২ লাখ টাকায় উন্নত হয়েছে। সোনাইমুড়ী পৌরসভা সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন নিউইর্য়কে গণসংবর্ধনায় সোনাইমড়ীর পৌর মেয়র মো: মোতাহের হোসেন মানিক। তিনি পৌরসভার অবকাঠামো বিভিন্ন দিক, রাজনৈতিক পরিচয় ও ওয়ান ইলেভেন সরকারের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, আমি জাতীয়তাবাদী দলের বিশ্বাসী। গত নির্বাচনে আমি বিজয় লাভ করেছি। আমার মেয়াদ আছে আরো দুই বছর অর্থাৎ ২০১৮ সাল পর্যন্ত। বিএনপি ঘোষণা দিয়েছে দলীয় সরকারের অধিনে আর নির্বাচনে যাবে না। দল এ সিদ্ধান্তে অটল থাকলে আমার আর নির্বাচন করা হবে না।
তিনি অবকাঠামো বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সোনাইমুড়ী পানি সমস্যা দীর্ঘ দিনের। আমরা যে পানি খাই এটা বিষ। তবে বিশুদ্ধ পানির সরবরাহের জন্য আমরা অনেক চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের গ্যাস ও পানির চেয়ে বেশী সমস্যা জ্বালানির। আমাদের পৌর সভার উপর দিয়ে বড় বড় আন্ত:সড়ক গিয়েছে ঠিকই, কিন্তু সিটি এলাকায় রাস্তাঘাট পাকা তেমন ছিল না। আমি দায়িত্ব নেওয়ার পূর্বে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা পাকা ছিল। দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে ২০.৫ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। কাজ চলছে ৭.৬ কিলোমিটারের। পৌর সভার বাজেট সীমিত। স্বল্প বাজেটে উন্নয়ন কার্যত্রুম চালানো দুস্কর। মেয়র মানিক বলেন, আমাদের দেশে রাষ্টপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের বেতন ভাতা বৃদ্ধি পায় কিন্ত পদমর্যাদা হিসেবে আমাদের (মেয়র) বেতন ভাতা বাড়ে না।
সংবর্ধনার জবাবে মোতাহের হোসেন মানিক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংবর্ধনার বিশালতার মধ্যে আমি আবদ্ধ থাকতে চাই না। আমি আপনাদের ভালবাসার কারণে এখানে এসেছি। আজকের অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, সমস্যা এবং সমাধান বিষয়ে খোলাখুলি মতামত পেশ করবো। সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা, পরামর্শ এবং সহযোগিতা নিয়ে পৌরসভার উন্নয়ন করতে চাই।
গত ২৫ জুলাই সোমবার নিউইয়র্কস্থ সোনাইমুড়ীবাসীর ব্যানারে গণসংবর্ধনার আয়োজনে করে ব্রুকলীনে নোয়াখালী ভবনে। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল হক রাজু। মেয়রের পরিচয় তুলে ধরেন কমিউনিটি লিডার শাহ নেওয়াজ স্বপন। বক্তব্য রাখেন হুমায়ন কবির, মোহাম্মদ কামাল, লুৎফুর রহমান টিটু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে আয়োজকদের পক্ষ থেকে ফুলের তোড়া অভিনন্দন জানানো হয়। বিএনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ