নিউইয়র্কে সাংবাদিক পীর হাবিবকে নিয়ে সাংবাদিকদের আড্ডা
নিউইয়র্ক : বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান বলেছেন, কার্যকর সংসদীয় গণতন্ত্র, ছাত্র সংসদ নির্বাচন, আদর্শিক রাজনীতি ও জাতীয় ঐক্য ছাড়া জঙ্গিবাদকে প্রতিরোধ কঠিন। জঙ্গিবাদের লড়াইয়ে আমাদের জিততে হবে।
স্থানীয় সময় রোববার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে সাংবাদিক এবং সুশীল সমাজের সঙ্গে আড্ডায় পীর হাবিব এসব কথা বলেন। পূর্বপশ্চিমবিডি.নিউজের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শাহাব উদ্দিন সাগর এ আড্ডার আয়োজন করেন। আড্ডায় মন খুলে কথা বলার পাশাপশি বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, গণতন্ত্র নিয়ে কথা বলেন পীর হাবিবুর রহমান। পীর হাবিবের সঙ্গে আড্ডায় সাংবাদিক, বুদ্ধিজীবি, নিউইয়র্কের গণমাধ্যমের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা অংশ নেন।
এঁদের মধ্যে নিউইয়র্কের সাংবাদিকতার অন্যতম প্রতিকৃত সৈয়দ মুহাম্মদ উল্লাহ, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী খোকন, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রধান সম্পাদক
ও ইউএসএনিউজ অনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক রানার সম্পাদক সঞ্জীবন সরকার, রিমন ইসলাম (আইঅন বাংলা টিভি), জাবেক খসরু (সাপ্তাহিক ঠিকানা), আবুল কাশেম (সাপ্তাহিক ঠিকানা), বাংলাওয়ার্ল্ডটুয়েন্টিফোরডটকমের সম্পাদক এবং সিইও রাজীব আহসান চৌধুরী, শওকত উসমান রচি (আজকাল), রাশেদ আহমেদ (চ্যানেল আই), কানু দত্ত ( এটিএন বাংলা), আবিদুর রহিম (এনটিভি), মামুন (সময় টেলিভিশন), আশরাফুর হাসান বুলবুল (আরটিভি), রফিকুল ইসলাম মাতব্বর (টিবিএন ২৪), হাকিকুল ইসলাম খোকন (বাপনিউজ), সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, কমিউনিটি এক্টিভিস্ট গোপাল স্যানাল, সাংবাদিক মশিউর, গীতিকার ইশতিয়াক রুপু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তারা পীর হাবিবকে নানা প্রশ্ন করেন। উত্তরে তিনি সবার প্রশ্নের জবাব দেন, ক্ষেত্র বিশেষে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। আড্ডা সঞ্চালনা করেন পূর্বপশ্চিমবিডি.নিউজের যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদাতা শাহাব উদ্দিন সাগর।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া