Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : জরিপে এগিয়ে হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 2, 2016 | 10:51 AM

সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সিবিএস নিউজ জাতীয় পর্যায়ে টেলিফোনে এই জরিপ চালায়। তাতে হিলারি ক্লিনটন পেয়েছেম শতকরা ৪৬ ভাগ সমর্থন। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন শতকরা ৩৯ ভাগ ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে শতকরা ৭ ভাগ বেশি সমর্থন পেয়েছেন হিলারি। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলার সময় তাদের দু’জনের জনপ্রিয়তা ছিল সমান সমান। দু’জনেই শতকরা ৪২ ভাগ সমর্থন পেয়েছিলেন। জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত যেসব জরিপ পরিচালিত হয়েছে তাতে অবশ্য ট্রাম্প ও হিলারির ব্যবধান খুব বেশি নয়। হিলারি পেয়েছেন শতকরা ৪৪ ভাগ সমর্থন। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪১ ভাগ সমর্থন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, সম্প্রতি এমন জরিপ পরিচালনা করেছে সিবিএস, সিএনএন, মর্নিং কনসাল্ট, পাবলিক পলিসি পোলিং ও রাবা রিসার্স। এর সবগুলোতেই হিলারি ক্লিনটন এগিয়ে আছেন। সিসিএসের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৭ ভাগ সমর্থনে। সিএনএনের জরিপে এগিয়ে আছেন শতকরা ৯ ভাগ। মনিং কনসাল্টের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৩ ভাগ, পাবলিক পলিসি পোলিংয়ে তিনি এগিয়ে আছেন শতকরা ৫ ভাগ ও রাবা রিসার্চে এগিয়ে আছেন ১৫ ভাগ সমর্থন বেশি পেয়ে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ