Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আইএসের উঠতি ঘাঁটির তালিকায় বাংলাদেশ, হোয়াইট হাউসের তৈরি করা মানচিত্রে বাংলাদেশের নাম

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: August 4, 2016 | 5:03 PM

ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উঠতি ঘাঁটি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের তৈরি করা একটি মানচিত্রে বাংলাদেশের নাম দেখা গেছে।

চলতি মাসেই আইএসের সম্প্রসারণ নিয়ে তৈরি করা গোপন তথ্য যুক্তরাষ্ট্রের হাতে এসেছে। এ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে ন্যাশনাল কাউন্টার টেরিরিজম সেন্টার যা এনবিসি নিউজের হাতে এসেছে।

বুধবার সংবাদ মাধ্যমটিতে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। আইএসের মূল ঘাঁটি, দাপ্তরিক ঘাঁটি ও উঠতি ঘাঁটি হিসেবে ব্যবহূত দেশগুলো চিহ্নিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০১৪ সালে যখন মার্কিন সামরিক বাহিনী আইএসকে ধ্বংস করতে যুদ্ধ শুরু করে, তখন এটি মাত্র সাতটি দেশে কার্যক্রম চালাত।

নতুন প্রকাশিত চলতি বছরের মানচিত্রে দেখা যাচ্ছে, ১৮টি দেশে পুরোপুরি সক্রিয় আছে আইএস। মানচিত্রে নতুন একটি বিভাগও তৈরি করা হয়েছে। যেখান মোট ছয়টি দেশের নাম রয়েছে। যেগুলো আইএসের উঠতি ঘাঁটি হিসেবে তৈরি হতে যাচ্ছে। আর এসব দেশ হল বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV