Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শিশুসাহিত্য পরিষদের আয়োজনে নিউইয়র্কে বহুভাষী সাহিত্য-আড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: August 4, 2016 | 5:34 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলা, ইংরেজি ও নেপালী ভাষায় অনুষ্ঠিত হলো সাহিত্য-আড্ডা। আয়োজক ছিলো শিশুসাহিত্য পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার। সভাপতিত্ব করেন সংগঠনের নিউইয়র্ক পরিচালক ও প্রবীণ ছড়া লেখক আলমগীর বাবুল। বহুমাত্রিক সাহিত্য-আড্ডাটি পরিচালনা করেন কবি-কথাকার-সম্পাদক সালেম সুলেরী। নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত জ্যাকসন হাইটস এলাকা। এখানেই মেজবান মিলনায়তনে আয়োজিত হয় সংগঠনের ৩য় সাহিত্য-আড্ডা। প্রবাসের লেখক, সমালোচক, গুণগ্রাহীরা সমবেত হন। অতিথি ছিলেন সত্তর দশকের কবি-সাংবাদিক ড. মাহবুব হাসান, কমিউনিটি বিশেষজ্ঞ ও লেখক এসএম গিয়াস উদ্দিন, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সাংবাদিক-সংগঠক হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট ছড়ালেখক মনজুর কাদের, লেখক এবিএম সালেহউদ্দিন, স্বপ্ন শিকারীদের অরণ্যবিহার’ অন লাইন পোর্টালের কর্ণধার কবি কাজী জহিরুল ইসলাম ও নেপালী কবি লক্ষী শ্রেষ্ঠা। বিশেষ আলোচক ছিলেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক পদ্যকার শাহ আলম দুলাল, শিশুসাহিত্যিক শরিফ মাহবুবুল আলম ও কবি-ছড়ালেখক শামস চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা-সম্পাদক শিশুসাহিত্যিক আবুল বাশার।

সাহিত্য-আড্ডার শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়া শিশু সাহিত্য পরিষদের বর্ণাঢ্য অতীত ও বর্তমান বিষয়ে করা হয় আলোকপাত। অনুষ্ঠান পরিচালক সালেম সুলেরী অভিজ্ঞতার আলোকে স্মৃতিতর্পণ করেন। বলেন, আশির দশকে কবি সৈয়দ আল ফারুক ও আবু হাসান শাহরিয়ারের নেতৃত্বে সংগঠনটির জন্ম ও বিকাশ । লুৎফর রহমান রিটন, ফারুক হোসেন, রোকেয়া খাতুন রুবী, আহমাদউল্লাহ, আমীরুল ইসলাম, আহমদ মাজহার, আসাদ ইকবাল সহ অনেকেই ছিলেন নিবেদিত প্রাণ। দর্শনীর বিনিময়ে ছড়া পাঠের আসর, কল্যাণকর্ম, সাহিত্য ভ্রমণ, অরণ্যভোজন, সাহিত্য-আড্ডা ছিলো নিয়মিত কর্মসূচি। আমি সে সময়ে প্রধান সংগঠকের দায়িত্ব পালন করি। বাংলা শিশু সাহিত্যের সংস্কার, আধুনিকতা এবং বিশ্বায়ন নিয়ে আমরা অনেককিছু করেছিলাম। অনুষ্ঠান সভাপতি ও চিচিং ফাঁক ছড়া পোর্টাল-এর সম্পাদক আলমগীর বাবুল ঘোষণা করেন সাংগঠনিক কর্মসূচি। বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ৪র্থ সাহিত্য-আড্ডা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সৈয়দ আল ফারুক তাতে অংশ নেবেন। অনুষ্ঠানে আলোচনা, স্মৃতিচারণের পাশাপাশি বাংলা, ইংরেজি ও নেপালী ভাষায় পঠিত হয় কবিতা। স্বদেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন লক্ষ্য করা যায় অনেকের লেখনীতে। নতুন প্রজন্মের কবিরাও ইংরেজি ভাষায় বাংলার রূপ নিয়ে পদ্য মেলে ধরে। এই পর্যায়ে অংশ নেন কথাসাহিত্যিক নসরত শাহ আজাদ, সাংবাদিক-সংগঠক হাকিকুল ইসলাম খোকন, লেখক এবিএম সালেহউদ্দিন, লেখক খালেদ শরফুদ্দিন, কবি মোহাম্মদ আলী বাবুল, কমিউনিটি বিশেষজ্ঞ এসএম গিয়াসউদ্দিন, কবি শামীম আরা আফিয়া, কবি মিশুক সেলিম, এডভোকেট জাকির হোসেন, চিত্রশিল্পী নূরন নাহার, কবি তাসপিয়া পিয়া, কবি মিলি শ্রেষ্ঠা, লেখক ও অযান্ত্রিক সম্পাদক আদনান সৈয়দ, লেখক-অনুবাদক মোহম্মদ নাসিরুল্লাহ, কবি হাবিব ফয়েজী প্রমুখ।

অতিথিদের মধ্যে স্বরচিত পদ্য পাঠ করেন সালেম সুলেরী, আলমগীর বাবুল, শাহ আলম দুলাল, মনজুর কাদের, কাজী জহিরুল ইসলাম, শামস্ চৌধুরী, আবুল বাশার, লক্ষী শ্রেষ্ঠা। অন্যতম অতিথি কবি ড. মাহবুব হাসান সমাপনী বক্তব্য রাখেন। প্রবাসের নতুন প্রজন্মের জন্যে অনুবাদ সাহিত্যের গুরুত্ব মেলে ধরেন। সদ্যপ্রয়াত প্রখ্যাত কথাকার মহাশ্বেতা দেবী’র আত্মার প্রশান্তি কামনা করা হয় সভায়। ২৮ জুলাই দেহত্যাগকারী প্রথাবিরোধী লেখক আহমদ ছফাকেও স্মরণে আনেন অনুষ্ঠান পরিচালক। বাংলাদেশের চাটগাঁয় বসবাসরত শিশুসাহিত্যিক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাসির উদ্দিনকে জানানো হয় শুভাশিস। ৩০-৩১ জুলাই ছিলো লেখকদ্বয়ের প্রিয়দিন-জন্মদিন। সাহিত্য-আড্ডায় সমাগত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। ২৪ মে-এর পর ৩১ জুলাই অনুষ্ঠিত হলো এই ৩য় সাহিত্য-আড্ডা। ১৯৮৪-এর ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন মার্কিন শান্তিকন্যা সামান্থা স্মিথ। তার স্মরণে একটি সমন্বিত কর্মসূচি পালনের কথাও অনুষ্ঠানে ঘোষিত হয়।বাপ্‌স নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV