Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সাউথজারসিতে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: August 4, 2016 | 6:01 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সামারের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন সামারে নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে। তারই ফলশ্রুতিতে নিউজারসি অঙ্গরাজ্যের সাউথজারসিতে বসবাসরত প্রবাসী হিন্দুরা মেতে উঠেছিল বনভোজনে। আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ২ আগস্ট মঙ্গলবার আয়োজন করা হয়েছিল বনভোজনের। আটলান্টিক কাউনটি পার্কে (এসটল মেনর) অনুষ্ঠিত এই বনভোজনে সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী হিন্দুরা ব্যাপকভাবে অংশগ্রহন করে।

সকাল থেকেই প্রবাসী হিন্দুরা দলে দলে প্রাকৃতিক রূপের আধার আটলান্টিক কাউনটি পার্কে সমবেত হতে থাকে। প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। দীর্ঘদিন পর প্রবাসী হিন্দুরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।

দুপুর গড়াতেই পরিবেশিত হয়  দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক বাংগালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। বনভোজনে শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক খেলাধূলার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গীতা সংঘের সদস্যরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে  বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

গীতা সংঘের কর্মকর্তাদের অক্লান্ত প্রয়াসে প্রবাসী হিন্দুদের প্রাণের আয়োজন বনভোজনের সফল সমাপ্তি ঘটে। অনুকূল আবহাওয়া  প্রবাসীদের আনন্দ আয়োজনে নতুন মাএা এনে দেয়। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি বিপ্লব দাশ ও সাধারন সম্পাদক বিপ্লব দেব বনভোজনে অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান।

প্রবাসীরা যখন সুখের দোলায় চড়ে অনুষ্ঠান প্রাঙ্গন ত্যাগ করছে তখন সুরুজ পাটে বসেছে। সবার অন্তরে তখন যেন অনুরনিত হচ্ছিল, “ আবার জমবে মেলা …………।।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV