বাংলাদেশে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করেছে বিটিআরসি
বাংলাদেশের ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার রাতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বলা হয়েছে।
জানা গেছে, বন্ধ হওয়া ওয়েবসাইটের মধ্যে রয়েছে ‘শীর্ষনিউজবিডি ডটকম’ এবং ‘আমারদেশঅনলাইন ডটকম’। বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বিতর্কিত সংবাদ পরিবেশন ও জাতিকে বিভ্রান্ত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করায় এগুলো বন্ধ করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ