Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মীরসরাই সমিতির বর্ণাঢ্য বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: August 5, 2016 | 8:59 PM

নিউইয়র্ক: সানকিন মেডো স্টেট পার্কে গত ১৭ জুলাই রোবাবার বসেছিল মীরসরাইবাসীর মিলনমেলা। প্রবাসে কর্মব্যস্ত জীবনে আপনজনদের নিয়ে সময় কাটানোর সহজে ফুসরত মেলেনা। সবাই নিজ নিজ ভূবনে ব্যস্ত। এর মধ্যেই মীরসরাই সমিতি ইউএসএ ইনক্ আয়োজন করে বার্ষিক বনভোজনের। চার শতাধিকের বেশি মানুষ অংশ নেয় এতে। সকাল ৮টায় নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে সানকিন মেডো স্টেট পার্কের উদ্দেশ্যে বাস ছাড়ে। সাড়ে ১০টার দিকে বাস পৌছে গন্তব্যে। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আগেই চলে যান সেখানে। সাড়ে ১১টার দিকে সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির আহমেদ বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পার্কের নির্ধারিত স্পট পরিণত হয় মিলন মেলায়। প্রায় সকলেই তাদের পরিবার-পরিজন নিয়ে বনভোজনে যোগ দেন। বছরের এ দিনটির জন্য মুখিয়ে থাকেন সবাই। নিজ এলাকার অনেক মানুষকে একসাথে পেয়ে আনন্দে ফেটে পড়েন তারা। খোশ গল্পতে মেতে উঠেন সবাই। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে। উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা। এতে লাবু’র পরিচালনায় অনুষ্ঠিত হয় বাচ্ছাদের বিস্কুট খেলা, পুরুষদের ৪০০ মিটার এবং মহিলাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়া নারীদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলার। বনভোজনের সবচেয়ে আকষর্ণী ইভেন্ট ছিল র‌্যাফেল ড্র এবং বিবাহিত ও অবিবাহিতদের দড়ি টানাটানি। এতে বিবাহিতরাই জয়লাভ করে। বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিল সুস্বাদু খাবার। সকালের নাস্তা, দুপুরের খাবার, তরমুজ, আমের চাটনী বিকেলে ঝাঁল-মুড়ি, পায়েশ, চা-কফি তৃপ্তি সহকারে গ্রহন করেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়াও শিশু-কিশোরদের জন্য ছিল নানাহ রকমের জুস।আড্ডা, গল্প আর খাবারের ফাঁকে এসময় পুরিয়ে যায়। বিকেলে মুরশেদ রেজবী চৌধুরী পরিচালনায় ছিল র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান। এবার সমিতির পক্ষ থেকে সম্মাননা সদন প্রদান করা হয় প্রফেসর হেলাল নিজামীকে। র‌্যাফেল ড্র-এ ১১টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার স্বর্ণের চেইন. দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার টিভি। এছাড়াও উপস্থিত সকল শিশুদের জন্য ছিল শান্তনা পুরস্কার। সারা দিন চমৎকার আবহাওয়ার মধ্যে দুপুরে একঝলক বৃষ্টি নামে। এতে সকলকে আনন্দিত করে তুলে। মনে করিয়ে দেয় দেশের সোনালী অতীত। রৌদ-বৃষ্টির সেই সোনার বাংলাদেশ। সব মিলয়ে সারা দিন প্রবাসী মীরসরাইবাসী একটি দিন একই ছাতার নীচে সুন্দরভাবে অবস্থান করে প্রমাণ করেছে পারস্পারিক সম্প্রীতি স্থাপনে মীরসরাইবাসীর ঝুঁরি নেই। পড়ন্ত বিকেলে ছিল ঘরে ফিরার পালা। বিকেল ৭টায় সমিতির সাধারণ সম্পাদক আছিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সমাপ্তি টানেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির আহমেদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মীরসরাই এর সন্তান হিসেবে আমরা গর্বিত। আজকের এ বনভোজন নিছক আনন্দ উৎসব না, এ আয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা। বনভোজনে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কাজী আশরাফ হোসেন নয়ন, উপদেষ্টা আমজাদ হোসেন ভূইঁয়া, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, জিএম ফারুক।

খাদ্যে সহযোগিতায় করেছেন আবুল কাসেম ভূইঁয়া, নাস্তায় সহযোগতা করেছেন মিজানুর রহমান জাহাঙ্গীর, র‌্যাফেল ড্র সহযোগিতা করেছেন জাহাঙ্গীর আলম, ভেনেসা খান, পরেশ সাহা, হাফিজুল ইসলাম, নাসির উদ্দিন। এ ছাড়াও সহযোগিতা করেছেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ পারভেজ সাজ্জাদ, ডা: শামীম, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। বাসে সহযোগিতা করেছেন কাজী আশরাফ হোসেন নয়ন, উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম। সার্বিক সহযোগিতায় ছিলেন, বনভোজন কমিটির আহবায়ক আহাম্মদ হোসেন মুন্না, সদস্য সচিব বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক আশরাফ আলী খান লিটন, আরিফুল হাসান, যুগ্ম সদস্য সচিব কাজী সাইফুল, সোবহান শিবলু আনোয়ার, সদস্য মহিউদ্দিন লাবু, মেসবাউল আলম, আনোয়ার ভূইঁয়া পারভেজ, সাইফুউদ্দিন ভূইঁয়া, কামাল উদ্দিন, সাইফুল আলম মিঠু, মেহেদি হাসান। কার্যনিবার্হী সদস্য, কাউসার চৌধুরী, জসিম উদ্দিন, মেজবাহ উদ্দিন,আরিফ ভূইঁয়া, ইকবাল হায়দার চৌধুরী, বলাই লাল শর্মা, মাষ্টার কলিমউল্লাহ, ইকবাল হোসেন খোকা, তাহমিনা আক্তার, তাহমিনা ইয়াসমিন চৌধুরী, ফারুক হাসান চৌধুরী, মাহাতাব উদ্দিন মিটু, সুব্রত বণিক, শ্রীধাম গোস্বামী, মাহফুজ আলম, মো: মঞ্জুরুল হক, ফয়সাল মেহেদী, রবিউল হোসেন ভূইঁয়া, আবু তাহের মিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV