যুক্তরাষ্ট্রে গুলিতে আরেক বাংলাদেশি নিহত, দেড় মাসে চার বাংলাদেশি খুন
লসএঞ্জেলেস : যুক্তরাষ্ট্রে গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। আবুল কালাম রহীম (৫৫) নামে ওই ব্যক্তি রোববার ভোররাতে নিহত হন বলে লসএঞ্জেলেস পুলিশ জানিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে চারজন বাংলাদেশি খুন হলেন। এর আগে তিনজন নিহত হয়েছিলেন দেশটির পূর্ব উপকূলের নিউইয়র্কে।
পুলিশ বলেছে, বেলাইয়ার এভিনিউর কাছে শারমেন ওয়ের উপর ‘এ এ্যান্ড ডি লিকার মার্ট’-এ হত্যাকাণ্ডের শিকার হন রহীম। স্টোরের সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করে ঘাতকদের শনাক্ত করা সম্ভব হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলাকারী একজন নারী এবং একজন পুরুষ বলে পুলিশ জানিয়েছে। দোকান মালিককে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বলছে, হামলাকারীই নারীই গুলি করেন রহীমকে।
‘এ এ্যান্ড ডি লিকার মার্ট’ এ কাজ করতেন রহীম। এটি ডাকাতির ঘটনা বলে সন্দেহ করা হলেও ক্যাশ বাক্স থেকে কোনো অর্থ লুট হয়নি বলে জানা গেছে।
সুঠাম দেহাবয়বের রহীম একসময় বাংলাদেশে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতেন। তার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। তিন মেয়ে ও এক ছেলের জনক রহীম গত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের বসবাস করে আসছিলেন। তার দুই মেয়ে বাংলাদেশে থাকেন। দুই মাস আগে তিনি বাংলাদেশে গিয়ে মেয়েদের দেখে এসেছিলেন বলে জানান তার ছেলে কলেজ ছাত্র ফাহিম।
ছেলে ফাহিম বলেন, তার বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাকায় পাঠানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রহীমের মৃত্যুতে লস লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রহীমের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ওই এলাকার বাসিন্দা মমিন বাচ্চু বলেন, এখন থেকে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশি তৎপরতাও বাড়াতে হবে।
গত ১৩ অগাস্ট নিউইয়র্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী তারা মিয়াকে (৬৪)। তারপর গত ১ সেপ্টেম্বর ছুরিকাঘাতে হত্যা করা হয় নাজমা খানম ঝর্না নামে এক নারী। এই দুটি হত্যাকাণ্ডেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








